Monday, April 6, 2026

আজীবন নির্বাসন থেকে মুক্তি পেতে সৌরভেই ভরসা রাখছেন পাক স্পিনার দানিশ কানেরিয়া

Date:

Share post:

আজীবন নির্বাসন থেকে মুক্তি পেতে একমাত্র সৌরভ গঙ্গোপাধ্যায়ের ওপর ভরসা রাখছেন প্রাক্তন পাকিস্তানি স্পিনার দানিশ কানেরিয়া। তাঁর আশা, সৌরভ আইসিসির চেয়ারম্যান হয়ে গেলেই তাঁর নির্বাসন উঠে যাবে। আইসিসির কুরসিতে সৌরভ বসলেই শাস্তি প্রত্যাহার করার দাবি জানিয়ে আবেদন করবেন প্রাক্তন পাক স্পিনার।
পাক ক্রিকেটের অন্যতম বিতর্কিত চরিত্র দানিশ কানেরিয়ার বিরুদ্ধে রয়েছে ফিক্সিংয়ের অভিযোগ। ২০১২ সালে ইংলিশ কাউন্টিতে এসেক্সের হয়ে খেলার সময় ম্যাচ গড়াপেটার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। তারপরই আজীবন নির্বাসিত হন এই পাক ক্রিকেটার। নির্বাসিত হওয়ার পরও দীর্ঘদিন নিজের অপরাধ অস্বীকার করেছেন কানেরিয়া। শেষ পর্যন্ত ২০১৮ সালে তিনি গড়াপেটায় জড়িত থাকার কথা স্বীকার করেন। নির্বাসিত থাকায় ক্রিকেট খেলা তো দূরের কথা ক্রিকেট সংক্রান্ত কোনও কার্যকলাপেই যুক্ত থাকতে পারেন না তিনি। সে কারণে ইদানীং আর্থিকভাবেও সমস্যায় পড়েছেন প্রাক্তন পাক স্পিনার। কানেরিয়ার আশা, সৌরভ আইসিসি সভাপতি হয়ে গেলে তাঁর বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করা হবে।
তিনি বলেছেন, “সৌরভ সভাপতি হলেই আমি আবার আবেদন করব। আমার বিশ্বাস আইসিসি আমাকে সবরকমভাবে সাহায্য করবে।”

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...