Monday, April 6, 2026

কোয়রেন্টাইনে সাপের কামড়! শ্রমিকের মৃত্যু

Date:

Share post:

কোয়ারেন্টাইনে ঢুকলো সাপ। আর সেই সাপের ছোবলে মৃত্যু হল এক শ্রমিকের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের পাগলিগঞ্জ। মৃতের নাম দিলীপ পণ্ডিত (৬০)। জানা গিয়েছে, ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিলেন তিনি। তারপর ফিরে এসে এলাকারই একটি পরিতক্ত্য জায়গায়  কোয়ারেন্টাইনে ছিলেন। সেখানে সাপের ছোবলে তাঁর মৃত্যু হল। প্রশাসনের বিরুদ্ধে অবহেলার অভিযোগ করেছে পরিবার।

দিলীপবাবুর পরিবারের তরফে জানানো হয়েছে, ৬ জুন সুভাষ মালি নামে পড়শি গ্রামের এক শ্রমিকের সঙ্গে মহারাষ্ট্রের পুণে থেকে বালুরঘাটে ফেরেন তিনি। স্বাস্থ্যপরীক্ষার পরে তাঁরা পাগলিগঞ্জ জেলা পরিষদের পরিত্যক্ত মার্কেট কমপ্লেক্সে ‘কোয়ারেন্টাইন’-এ থাকতে শুরু করেন।

প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার মাঝরাতে ঘুমন্ত অবস্থায় দিলীপবাবুকে সাপে কামড়ায়। পরিবারের লোকজন জানান, সুভাষবাবুর কাছে খবর পেয়ে তাঁরা মার্কেট কমপ্লেক্সে ছুটে যান। রবিবার সকালে দেহ উদ্ধার করে পুলিশ। ময়না তদন্তের রিপোর্টে জানা যায়, সাপের কামড়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...