Saturday, June 13, 2026

দাউদ ইব্রাহিমের মৃত্যু নিয়ে জল্পনা তুঙ্গে সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

নতুন করে জল্পনা ছড়াল করোনায় আক্রান্ত হয়ে দাউদ ইব্রাহিমের মৃত্যু নিয়ে। খবর ছড়িয়ে পড়ে করোনায় আক্রান্ত হয়ে করাচির সেনা হাসপাতালে মারা গিয়েছেন ভারতের মোস্ট ওয়ান্টেড মাফিয়া ডন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অবশ্য দাউদ প্রসঙ্গে নীরব। তবে দাউদের মৃত্যুর জল্পনা নিয়ে
সোশ্যাল মিডিয়ায় অনেকেই  দাউদের সঙ্গে মিল পেয়েছেন পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদির। সোশ্যাল মিডিয়ায় অনেকেরই মন্তব্য, দাউদের মৃত্যুর জল্পনার পরেই তার পরিবারের কেউ জানায়, ‘ভাই’ সুস্থই আছে। ব্যাপারটা আফ্রিদির ফিরে আসার মতোই।
বস্তুত এ বারও দাউদের ভাই আনিস ইব্রাহিম ভারতীয় সংবাদমাধ্যমের কাছে ফোনে দাবি করেছেন, দাউদ ও তার পরিবারের সদস্যেরা সুস্থ রয়েছে। তারা কেউই করোনায় আক্রান্ত হয়নি। আনিস জানিয়েছেন, ভাই (দাউদ) ও তার সহযোগী ছোটা শাকিল ভাল আছে। যদিও দাউদ কোথায় আছে তা নিয়ে মুখ খোলেনি আনিস।
১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের মূল চক্রী দাউদকে ভারত এবং রাষ্ট্রপুঞ্জ আগেই আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করেছে। কিন্তু পুলিশ ও গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে বেশ কয়েক দশক ধরে পাকিস্তানে নিরাপদ আশ্রয়ে রয়েছেন তিনি। সম্প্রতি জানা যায়, তিনি ও তাঁর স্ত্রী দু’জনেই করোনায় আক্রান্ত হয়েছেন। কিন্তু দাউদের ভাই আনিস ইব্রাহিম সেই জল্পনা খারিজ করে দিয়েছেন ।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...