Tuesday, March 31, 2026

উপসর্গহীন করোনা আক্রান্তদের থেকে সংক্রমণের সম্ভাবনা বিরল : হু

Date:

Share post:

করোনা আক্রান্ত যে রোগীদের শরীরে কোনও উপসর্গ নেই অর্থাৎ যারা অ্যাসিম্পটম্যাটিক তাঁদের থেকে সংক্রমণের সম্ভাবনা কম। সোমবার এ কথা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশেষজ্ঞরা আগে জানিয়েছিলেন, অ্যাসিম্পটম্যাটিক রোগীদের উদ্বেগের কারণ আছে। কারণ তাঁদের থেকে সংক্রমণ ছড়ালে তা বোঝা যাবে না। সেক্ষেত্রে রোগের মোকাবিলা করা আরও কঠিন হবে। তবে সোমবারের সাংবাদিক বৈঠকে অন্য কথা বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

হু-র ইমার্জিং ডিজিজ বিভাগের প্রধান মারিয়া ভন কেরখোভ বলেন, “ তথ্য ও পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে সব রোগীর শরীরে উপসর্গ নেই তাঁদের থেকে অন্য কারও শরীরে সংক্রমণ ছড়ানোর হার খুব কম। একেবারে বিরল বললেই চলে। বলতে গেলে বিরল”। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই বিষয়ে আরও বেশি গবেষণা করা দরকার। পাশাপাশি প্রয়োজন পরিসংখ্যানের। বেশ কিছু দেশের থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে অ্যাসিম্পটম্যাটিক পেশেন্টদের থেকে অন্যজনের শরীরে খুব বেশি সংক্রমণ ছড়াচ্ছে না। তাঁর মতে, সরকারের উচিত যাদের শরীরে উপসর্গ রয়েছে তাঁদের খুঁজে বার করে চিকিৎসার ব্যবস্থা করা।

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ প্রসঙ্গে বহু বিশেষজ্ঞ বলেছিলেন, অল্পবয়সি বা সুস্থ ব্যক্তির মধ্যে ভাইরাসের সংক্রমণ ঘটবে। কিন্তু শরীরে উপসর্গ প্রায় দেখাই যাবে না। বা কারোর ক্ষেত্রে মৃদু উপসর্গ থাকতে পারে। মারিয়া জানান, “একটা কথা স্পষ্ট ভাবে বুঝতে হবে। যে রোগীদের উপসর্গ রয়েছে তাঁদের চিহ্নিত করতে হবে। তাঁরা যাঁদের সংস্পর্শে এসেছেন তাঁদের আইসোলেশনে বা কোয়ারেন্টাইনে রাখতে হবে। তবেই সংক্রমনের হার এক ধাক্কায় অনেকটা কমবে।”

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...