Monday, April 13, 2026

পুলিশ সুপারকে মারার হুমকি, সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে FIR বারাসত পুলিশের

Date:

Share post:


তিনি হুমকি দিয়েছিলেন, গাড়ি আটকালে এসপিকে চড় মারতেও পিছপা হবেন না৷

পুলিশ সুপারকে চড় মারার হুমকি দিয়ে ফের বিপাকে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ । তাঁর বিরুদ্ধে মামলা রুজু করল বারাসত পুলিশ। এর পাশাপাশি পুলিশের অনুমতি ছাড়া জমায়েত করেছেন বলেও সাংসদের বিরুদ্ধে আলাদা অভিযোগ আনা হয়েছে৷

শনিবার বিজেপির বারাসত সাংগঠনিক জেলার তরফে সৌমিত্র খাঁকে সংবর্ধনা জানাতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানের মঞ্চেই উত্তর ২৪ পরগণা জেলা পুলিশ সুপারের বিরুদ্ধে তোপ দাগেন সৌমিত্র। তিনি বলেন, “বারাসতে দাঁড়িয়ে বলছি পুলিশ সুপার যদি মনে করেন আমার গাড়ি আটকাবেন তাহলে আমি এসপিকে চড় মারতেও পিছপা হব না।” বিজেপির যুব মোর্চার সভাপতির এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে ঝড় উঠেছে। একজন সাংসদ কীভাবে পুলিশ সুপারকে চড় মারার হুঁশিয়ারি দিতে পারেন, সেই প্রশ্নই উঠেছে। ওই হুমকির প্রেক্ষিতেই সৌমিত্র খাঁর বিরুদ্ধে মামলা রুজু করল বারাসত পুলিশ।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...