Friday, April 3, 2026

কাল থেকে টলিপাড়ায় শুটিং শিকেয়

Date:

Share post:

কেয়ারটেকারদের সংগঠন শুটিংয়ে নারাজ। তাই টলিপাড়ায় কাল থেকে ফিল্ম-সিরিয়ালের শুটিং শুরু অথৈ জলে। কেয়ারটেকারদের সংগঠনের পরিষ্কার কথা, এখনও পর্যন্ত টালিগঞ্জের কোনও বৈঠকে তাদের ডাকা হয়নি। তাদের বিমা, চিকিৎসা বা স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি পুরোপুরি উপেক্ষিতই থেকে গিয়েছে। ফলে তারা কেউই শুটিংয়ের যোগ দেবেন না, জিনিসও সরবরাহ করবেন না বুধবার থেকে। বৈঠক করে তাদের ভবিষ্যতের ফয়সালা করতে হবে। কেয়ারটেকার সাধারণত শুটিংয়ের নানা জিনিস সরবরাহ করে থাকেন। ক্যামেরা থেকে অনেক কিছুই এখনও পর্যন্ত শুটিং ফ্লোরে পৌঁছায়নি। ফলে শুটিং শুরু কার্যত অসম্ভব।

টালিগঞ্জের অন্য আর একটি মহল জানিয়েছে, শুটিং শুরু করার জন্য বৈঠক হয়েছিল। কিন্তু সেই বৈঠকের কোনও পারস্পরিক সমঝোতা পত্র তৈরি হয়নি বা স্বাক্ষর করা হয়নি। ফলে যতক্ষণ না লিখিত সমঝোতাপত্র তৈরি হচ্ছে, ততদিন পর্যন্ত শুটিং শুরু হওয়ার সম্ভাবনা কার্যত নেই। আগামিকাল ফিল্ম ও সিরিয়ালের শুটিং শুরু হওয়ার কথা ছিল। সিরিয়ালের সম্প্রচারের দিন ১৫ জুন নির্ধারিত রয়েছে।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...