Tuesday, March 24, 2026

এবার কলকাতার চেম্বারের ভার্চুয়াল সভায় প্রধানমন্ত্রী!

Date:

Share post:

অমিত শাহের সভাতেই শেষ নয়। বাংলায় আবার ভার্চুয়াল সভা। স্বরাষ্ট্রমন্ত্রীর পর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের ৯৫ বর্ষপূর্তি উপলক্ষ্যে দিল্লি থেকেই ভার্চুয়াল সভায় বক্তব্য রাখবেন মোদি।

প্রশ্ন হলো চেম্বার অফ কমার্সের এই সভায় হঠাৎ কেন প্রধানমন্ত্রী? গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি এমন সভায় বক্তব্য রাখতেন। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর কার্যত এই ধরনের সভায় বক্তব্য রাখা এড়িয়ে চলতেন তাহলে হঠাৎ তুলনায় কম গুরুত্বপূর্ণ একটি সভাকে কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী? টার্গেট কি এবার বাংলার বণিকমহল?

করোনা, আমফানের পর রাজ্যের কোনও ভার্চুয়াল সভায় প্রধানমন্ত্রী। গত সপ্তাহে সিআইআই-এর সভায় আত্মনির্ভর ভারত নিয়ে দীর্ঘ বক্তব্য রেখেছিলেন মোদি। আর কলকাতায় বণিকসভার বিষয়? একটি সূত্র বলছে, লকডাউনের পর ব্যবসা এবং শিল্পমহলের কাছে আশা-প্রত্যাশা বিষয় নিয়ে প্রধানমন্ত্রী বলবেন। কোনও অঘটন না ঘটলে বৃহস্পতিবার বিকেলে এই সভা।

Related articles

সাপ্লিমেন্টারি লিস্টে কত নাম বাদ, কাটলো না ধোঁয়াশা! আজ জেলায় জেলায় পৌঁছবে তালিকা 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের (final voter list) প্রায় ২২ দিন পর সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ করতে...

বাড়ছে তাপমাত্রা,অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই রাজ্যে ফের ঝড় বৃষ্টির পরিস্থিতি!

দুর্যোগের কালো মেঘ সরিয়ে বাংলা জুড়ে আপাতত দুদিন শুষ্ক আবহাওয়া। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৫-৬ ডিগ্রি ঊর্ধ্বমুখী হতে...

নির্বাচনী প্রচারে ঝড় তুলতে আজ উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক

হাতে আর মাত্র এক মাস, তারপরই বাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। মাঠে-ময়দানে জনমত সমীক্ষা...

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...