Wednesday, March 25, 2026

কৃষ্ণাঙ্গ হত্যার জের, ট্রাম্পের পাশে নেই তাঁর দলের শীর্ষ নেতারা

Date:

Share post:

কৃষ্ণাঙ্গ হত্যা ঘিরে উত্তপ্ত আমেরিকা। ক্রমশ এই পরিস্থিতি ট্রাম্পের প্রতিকূলে যাচ্ছে। এদিকে চলতি বছর নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। কিন্তু রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করছেন না প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, প্রভাবশালী সেনেটের মিট রমনি এবং প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী কলিন পাওয়েল।

দিন কয়েক আগে আমেরিকায় কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডকে শ্বেতাঙ্গ পুলিশ অফিসার হত্যা করে। যা ঘিরে উত্তপ্ত হয় পরিস্থিতি। ঘটনার প্রতিবাদ করতে গেলে প্রতিবাদীদের দমন করার চেষ্টা করে প্রশাসন। ট্রাম্প প্রশাসনের এই আচরণের সমালোচনা করে বিরোধী থেকে তাঁর নিজের দলের নেতারা। আমেরিকা ছাড়িয়ে বিক্ষোভের আঁচ পড়েছে ইউরোপেও।

মার্কিন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং মিট রমনি স্পষ্ট জানিয়েছেন, নির্বাচনে প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে তাঁরা সমর্থন করবেন না। রিপাবলিকান দলের মনোনীত প্রার্থী হিসেবে স্বীকৃতি দিতে নারাজ ফ্লোরিডার গভর্নর জেব বুশও।
প্রতিরক্ষামন্ত্রী কলিন পাওয়েল জানিয়েছেন, আসন্ন নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেনকে ভোট দেবেন তিনি।

Related articles

হরমুজ পেরোতে পারল না পাকিস্তানের জাহাজ: শান্তির বার্তা দিয়েও ব্যর্থ শাহবাজ!

হরমুজ প্রণালী খোলার জন্য উঠে পড়ে লেগেছে আমেরিকা। ক্রমশ নত হচ্ছে ইরানের কাছে, যোগাযোগ করছে বিশ্বের মধ্যস্থতাকারী দেশগুলির...

নন্দীগ্রামের অপবিত্র মাটিকে পবিত্র করার ডাক অভিষেকের, ‘দুয়ারে স্বাস্থ্য’-এর সঙ্গে প্রতিবছর ‘সেবাশ্রয়’-এর প্রতিশ্রুতি

পূর্ব মেদিনীপুরে ঝোড়ো প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন প্রথমে দাসপুর ও পরে কেশিয়াড়ি-দাঁতনের...

আইপিএলের সঙ্গে ইপিএল ম্যাচের তুলনা, সৌরভের নজরে একাধিক তরুণ

রেকর্ড দামে বিক্রি হয়েছে আইপিএলের(IPL) ২ দল আরসিবি (RCB) এবং রাজস্থান রয়্যালস। আইপিএল দলের এমন মূল্য দেখে অবাক...

একটানা ন’দিন পতনের পর আজ আন্তর্জাতিক বাজারে উর্ধ্বমুখী সোনার দাম!

ইরান বনাম ইজরায়েল - আমেরিকা সংঘর্ষের (Iran- Israel- US war) মাঝে মার্কিন প্রেসিডেন্টের প্রতিদিনের নতুন নতুন ঘোষণা বিনিয়োগ...