Saturday, March 28, 2026

আমফান দুর্গতদের পাশে দাঁড়ান, পুজো উদ্যোক্তাদের আবেদন সুজিত সরকারের

Date:

Share post:

একদিকে করোনা, অন্যদিকে ঘূর্ণিঝড় আমফান। এই দুইয়ের জেরে বিপর্যস্ত গোটা বাংলা। বাংলার ছবি দেখে ভিন রাজ্যে বা দেশের বাঙালিদের মন কেঁদেছে। সেই তালিকায় রয়েছেন চলচ্চিত্র পরিচালক সুজিত সরকার। সুন্দরবন সহ যেসব অঞ্চলে ঘরবাড়ি ভেঙে গিয়েছে সেখানকার মানুষদের সাহায্য করার আর্জি জানালেন পরিচালক।

দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য দুর্গা পুজো ও কালী পুজো উদ্যোক্তাদের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন পরিচালক। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, ” দুর্গা পুজো ও কালী পুজোর উদ্যোক্তাদের কাছে আবেদন- দুর্গা পুজো এবং কালী পুজোয় প্রচুর খরচ না করে, সেই অর্থ আমফান বিধ্বস্ত মানুষদের জন্য দিন। সে অর্থ দিয়ে তাঁদের সাহায্য এবং তাঁদের ঘরবাড়ি তৈরিতে খরচ করুন।” পিকুর পরিচালকের এই টুইট প্রকাশ্যে আসতেই একের পর এক রিটুইট হয়। তৃণমূল কংগ্রেসের সাংসদ দিনেশ ত্রিবেদী লেখেন, “আশা করি পুজো উদ্যোক্তারা কোভিড ১৯-এর থিম করে পুজোর প্যান্ডেল করবে না।”

Related articles

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...

বাঙালি-বিদ্বেষে সমর্থকদের মার: জামসেদপুরে এবার মোহন-সমর্থকদের বিশেষ ব্যবস্থা

এক বছর আগে সেই মোহনবাগানের খেলা জামসেদপুরের মাঠে। মাঠের উত্তাপ যখন পৌঁছে গিয়েছিল গ্যালারিতে, তখন তার শিকার হয়েছিলেন...

লাভপুরে সভা সেরে সতীপীঠে অভিষেক, ফুল্লরা মন্দিরে পুজোতে ভক্তদের ঢল

বীরভূমের লাভপুরে নির্বাচনী জনসভা শেষ করেই সরাসরি সতীপীঠে পৌঁছালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...