Friday, June 19, 2026

রানাঘাটের বিজেপি সাংসদকে সিআইডি’র তলব

Date:

Share post:

তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের খুনের ঘটনায় আজ বুধবার রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে তলব করেছে সিআইডি। জগন্নাথ বাবু জানিয়েছেন, তিনি দেখা করতে যাবেন।

কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের ঘটনায় জগন্নাথ সরকারকে এর আগেও কয়েকদফা জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। রানাঘাটের একটি নার্সিংহোমে চিকিৎসাধীন অবস্থাতেও তাঁকে একবার জেরা করা হয়৷ জগন্নাথ সরকার বলেছেন, “বিধায়ক খুনের এফআইআরে আমার নাম নেই। শুধু নদিয়া জেলা নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক এবং নেতাদের এই ভাবেই ফাঁসানো হচ্ছে। সিআইডিকে বলেছি বিধায়ক খুন সংক্রান্ত বিষয়ে তাদেরকে পূর্ণ সহযোগিতা করব।”

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...