Wednesday, March 25, 2026

করোনা সংক্রমণ কেন্দ্রীয় সরকারের অন্দরে, আতঙ্কে কাজকর্ম প্রায় বন্ধ

Date:

Share post:

করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে কেন্দ্রীয় সরকারের অন্দরেই৷ একের পর এক আক্রান্ত হচ্ছেন বিভিন্ন মন্ত্রকের আমলারা। বাদ যাচ্ছেন না সাধারণ কর্মীরাও। ইতিমধ্যেই একে একে বন্ধ হয়েছে নীতি আয়োগ, শ্রমশক্তি ভবন, রেল ভবন, শাস্ত্রী ভবন, সংসদ ভবনের একাংশ। সরকারি কাজকর্ম প্রায় লাটে উঠেছে। বাধ্য হয়ে কেন্দ্র এখনও জোর দিচ্ছে ‘ওয়ার্ক ফ্রম হোম’-এ৷ বিভিন্ন শিফটে কেবলমাত্র উপসর্গহীনদেরই অফিসে আসতে বলা হচ্ছে। এক সঙ্গে বহু সংখ্যক কর্মী নিয়ে সরকারি কাজে ঝুঁকি নিচ্ছে না মোদি সরকার। জোর করা হলে সরকারি কাজকর্ম একদমই স্তব্ধ হয়ে যাওয়ার আশঙ্কা৷

কেন্দ্রের প্রায় প্রতিটি মন্ত্রকেই থাবা বসিয়েছে ভাইরাস। সবমিলিয়ে এখন ত্রাহি ত্রাহি রব উঠেছে সরকারি দপ্তরগুলিতে। উদ্বেগ বাড়ছে মন্ত্রীমহলেও। ওদিকে, মিনিস্ট্রি অব পার্সোনেল, ডিপার্টমেন্ট অব অ্যাডমিনিস্ট্রেটিভ রিমর্ফস অ্যান্ড পাবলিক গ্রিভান্সেস এক নির্দেশিকা জারি করেছে। তাতে বলা হয়েছে, মুখোমুখি বৈঠক একবারেই নয়। আলোচনা, কথাবার্তাও এড়িয়ে চলতে হবে। জোর দিতে হবে ইন্টারকম ও ভিডিও কনফারেন্সে। শুধু তাই নয়, এক একটি বিভাগে দুজনের বেশি অফিসার নয়। একদিনে অফিসে ২০ জনের বেশি উপস্থিতিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ওই নির্দেশিকায়। কারন, একসঙ্গে সব অফিসার যদি আইসোলেশনে যান, দফতরে তালা ঝুলবে৷ অফিসে সর্বদা মাস্ক এবং ফেস কভার পরে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। নিয়ম না মানলে কড়া শাস্তি। সেই সঙ্গে অফিসকে জীবানুমুক্ত করতে একাধিক নির্দেশ দিয়েছে সরকার। কম্পিউটারের কীবোর্ড, মাউস, ফোন, এসির রিমোর্ট, দরজার হাতল, সুইচবোর্ড, লিফটের বোতাম, শৌচাগারে কলের পাইপও বারে বারে স্যানিটাইজ হচ্ছে৷
কেন্দ্র ইতিমধ্যেই ‘আনলক-ওয়ান’ পর্ব চালাচ্ছে। দেশজুড়ে অফিস-কাছারিও খুলছে। আর তাতেই লাগাম ছাড়া হয়ে উঠছে করোনা সংক্রমণ।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...