Saturday, June 20, 2026

Breaking: দিল্লি পৌঁছলেন মুকুল, সব্যসাচী: সময় চাইলেন তিন নেতার

Date:

Share post:

মুকুল রায় দিল্লি পৌঁছেছেন। বেশ কিছুদিন পর। উঠেছেন ১৮১, সাউথ অ্যাভিনিউতেই। বাড়িটি মুকুলের পুরনো। তবে এখন সাংসদ স্বপন দাশগুপ্তর নামে বরাদ্দ। মুকুলের সঙ্গে আছেন সব্যসাচী দত্ত। আপাতত অন্তত চারদিন দিল্লিতে থাকবেন মুকুল। তিনি অমিত শাহ, জে পি নাড্ডা এবং রামলালের সঙ্গে করবেন। ইতিমধ্যেই তিন নেতার দপ্তরে জানিয়ে দিয়েছেন তিনি দিল্লি এসে গিয়েছেন। তাঁকে ডেকে নিলে ভালো হয়। মুকুল বিস্তারিত কথা বলছেন কৈলাস বিজয়বর্গীয় ও স্বপন দাশগুপ্তর সঙ্গে। মুকুলের এবার স্পষ্ট কথা: বিজেপির তাঁকে লাগবে কিনা, কিংবা তাঁর নির্দিষ্ট কাজ কী, জানিয়ে দেওয়া হোক। কারণ কাজের মানুষের পক্ষে ” স্টে হোম, স্টে ওয়েল” নীতিতে চলা অসম্ভব। সূত্রের খবর, কৈলাস দিল্লিকে বুঝিয়েছেন বাংলায় ভোটের আগে মুকুলকে মন্ত্রী করা দরকার। কারণ দুবছর ধরে উপেক্ষিত মুকুল এখন বিকল্প কিছু ভাবলে বিজেপি অস্বস্তিতে পড়বে। নভেম্বর ডিসেম্বরে উত্তরপ্রদেশে দশটি রাজ্যসভার আসনে নির্বাচন। বাংলার রাজনীতির স্বার্থে উত্তরপ্রদেশ থেকে মুকুলকে জিতিয়ে আনা হোক। যদিও রাজ্যে দলের উল্টোশিবির তা চায় না। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সুস্থ হলেই কেন্দ্রে মন্ত্রিসভার সম্প্রসারণ ও রদবদল। ভোটের অঙ্কে গুরুত্ব পাবে বাংলা, বিহার। এই কারণে মুকুলকে মন্ত্রী করার একটি আবহ তৈরি হয়েছে। মুকুল নিজে এই গোটা বিষয়টি স্পষ্ট করে নিতে চান। সেই সঙ্গে আরও দুএকটি বিশেষ জরুরি কথা তিনি একান্তে অমিত শাহকে বলবেন। বুধবার রাতেও একজনের সঙ্গে বৈঠক করতে পারেন মুকুল।

Related articles

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...