Saturday, April 4, 2026

ফোন করলেই করোনা সংক্রমণ রোধে সতর্ক করেন, কে তিনি? দেখে নিন…

Date:

Share post:

ফোন করলেই শোনা যায় একটি গলা। করোনা সংক্রমণ রোধ করতে কী কী করবেন। ভারতে করোনা সংক্রমণ শুরু হওয়ার কিছুদিন পর থেকেই শোনা যাচ্ছে গলাটি। কিন্তু এই গলার পিছনে কে রয়েছেন। কে সতর্ক করেন ভারতবাসীকে। এই প্রশ্ন সবার।

এবার জেনে নিন গলাটি কার…

এই গলাটি জসলীন ভল্লার। জসলীন বিভিন্ন সরকারি ক্ষেত্রে ভয়েস ওভারের কাজ করে থাকেন। দিল্লি মেট্রো, দিল্লি পুলিশ, এয়ারটেল, প্রভৃতি একাধিক ক্ষেত্রে নিজের গলা দিয়েছেন তিনি।

এই করোনার সতর্কতা দেওয়ার প্রস্তাব কী ভাবে পেলেন তিনি?
সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন জসলীন। তিনি বলেন, “এক প্রোডিউসার আমাকে ফোন করে বলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে একটি ভয়েসওভার করতে হবে। সেইমতো গলা দি। কিন্তু আমি নিজেও জানতাম না, এতদিন ধরে ফোন করলেই শোনানো হবে আমার গলা।”
জসলীন জানিয়েছেন, তাঁর পরিবারের লোকেরা তাঁকে বলেন, বাড়িতে যাঁর গলা সারাদিন শুনতে হয়, এখন ফোন করলেও তাঁর গলা শুনতে হচ্ছে। এমনকি তিনি কাউকে ফোন করলে নিজেই নিজেই সতর্কতা শুনতে পান। ভালই লাগে বলে জানিয়েছেন জসলীন। তাঁর আশা, এই সতর্কবার্তা বারবার শুনে মানুষ হয়তো কিছুটা সাবধান হবেন।

সাক্ষাৎকারের শেষে আরও একবার এই সতর্কতা বলতে শোনা যায় তাঁকে। সত্যিই করোনা সংক্রমণের পর থেকে তিনি ভারতের প্রতিটি মানুষের ফোনে ঢুকে পড়েছেন। সবার অজান্তেই বারবার সতর্ক করছেন, সাবধান করছেন সাধারণ মানুষকে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...