Wednesday, June 24, 2026

করোনা’য় মৃত্যু ডিএমকে বিধায়ক আনবাঝাগনের, এই প্রথম কোনও রাজনৈতিক নেতা

Date:

Share post:

*করোনা’য় মৃত্যু ডিএমকে বিধায়ক আনবাঝাগনের, এই প্রথম কোনও রাজনৈতিক নেতা*

দেশে এই প্রথম কোনও রাজনৈতিক নেতা করোনাভাইরাসের শিকার হলেন৷

করোনা আক্রান্ত হয়ে বুধবার সকালে মৃত্যু হল তামিলনাড়ুর প্রভাবশালী নেতা তথা ডিএমকে বিধায়ক জে আনবাঝাগনের৷ ঘটনাচক্রে আজ, বুধবারই ছিল আনবাঝাগনের জন্মদিন৷ দলের বিধায়কের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন৷
জানা গিয়েছে, গত ২ জুন করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ডিএমকে-র এই বিধায়ক৷ মঙ্গলবার থেকে তাঁর শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে৷ সেই পরিস্থিতির আর উন্নতি হয়নি৷ বুধবার সকালে প্রয়াত হন তিনি৷ হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, ভেন্টিলেশন-সহ সব ধরনের মেডিক্যাল সাপোর্ট দেওয়া সত্ত্বেও আনবাঝাগনের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছিল৷ সকাল ৮টা ৫৫ মিনিটে তাঁর মৃত্যু হয়েছে৷ তামিলনাড়ুর দাপুটে রাজনীতিবিদ ছিলেন তিনি৷ চেন্নাইয়ের টি নগর আসন থেকে তিনবার বিধায়ক হন৷

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...