Sunday, June 7, 2026

সুন্দরবনে ত্রাণ: বস্টনে থেকেও বাংলার পাশে অভিজিৎ বিনায়ক

Date:

Share post:

আমফানের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গিয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা মিলিয়ে গোটা সুন্দরবন। সংবাদমাধ্যম এবং সূত্র মারফৎ সেই খবর জেনে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। শুধু নিজে নন, সুন্দরবনের আমফান কবলিত বাসিন্দাদের পাশে দাঁড়ানোর জন্য বন্ধুবান্ধব থেকে শুরু করে আত্মীয়স্বজন- সবার কাছে আবেদন জানিয়েছেন তিনি।

সুপার সাইক্লোনের দাপটে দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চল বিশেষ উপকূলবর্তী এলাকা তছনছ হয়ে গিয়েছে। হাজার হাজার পরিবার ভিটে হারিয়ে আশ্রয় নিয়েছেন নদীবাঁধে। প্রশাসন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বা ব্যক্তিগত সাহায্যে কোনওক্রমে জীবন ধারণ করছেন সুন্দরবনের বাসিন্দারা। এই পরিস্থিতিতে বস্টনে থেকেও অসহায় মানুষগুলোর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। আর এই দূরত্বকে কাছাকাছি নিয়ে এসেছে লিভার ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল। তাদের মাধ্যমেই সুন্দরবনবাসীর কাছে ত্রাণ পাঠিয়েছেন অভিজিৎ বিনায়ক। তাঁর উদ্যোগেই ওই সংস্থার তরফে সুন্দরবনের অসহায় মানুষদের জন্য চালানো হচ্ছে কমিউনিটি কিচেন।
নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেন, বস্টনে বসেই তিনি ভিডিওতে দেখেছেন সুন্দরবনের ক্ষয়ক্ষতি। তাঁর মনে হয়, দুর্গতদের খাদ্য ও বাসস্থানের ব্যবস্থা করতে হবে। ফের স্বাভাবিক জীবনে ফেরাতে হবে সুন্দরবনবাসীকে। সে কারণেই তাঁর এই উদ্যোগ। পাশাপাশি, বন্ধু আত্মীয়দেরও সুন্দরবনের মানুষের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ।

Related articles

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...

অভিষেকেরই নজর কাড়লেন সুথার, আফগানদের চাপে ফেলল ভারত

মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় দিনও দাপট দেখাল ভারত(India), জয়ের গন্ধ পেতে শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে...

সিট ছাড়তে বললেনি নেত্রী: ভিডিও বার্তায় স্পষ্ট জানালেন ইউসুফ

লোকসভার আসন ছাড়তে বলেছিলেন খোদ তৃণমূল নেত্রী (Mamata Banerjee)। এই গুজবেই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন বহরমপুরের...

দুর্গাপুরে গণধর্ষণ, শিঁকেয় উঠেছে নারী নিরাপত্তা

চরম নৈরাজ্য বাংলায়! কৃষ্ণনগরের রেশ কাটার আগেই এবার দুর্গাপুরে (Durganagar) এক কিশোরীকে গণধর্ষণের (Gang Rape) অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই...