Wednesday, April 8, 2026

দফায় দফায় বোমাবাজি- সংঘর্ষ-খুন, অগ্নিগর্ভ বাসন্তী

Date:

Share post:

দফায় দফায় বোমাবাজি- সংঘর্ষে বুধবার সকাল থেকেই অগ্নিগর্ভ পরিস্থিতি দক্ষিণ ২৪পরগনার বাসন্তীতে। একজনকে গুলি করে খুন করা হয়েছে । তাঁর নাম আমির আলি সর্দার৷  তিনি তৃণমূলের কর্মী বলে একটি সূত্র দাবি করেছে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল-যুব তৃণমূল সংঘর্ষে ফের এই খুন বাসন্তীতে । স্থানীয় সূত্রে দাবি, দফায় দফায় বোমাবাজি, সংঘর্ষে সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে ১১নম্বর সর্দার পাড়া এলাকা। দিন কয়েক ধরেই এলাকা দখলকে কেন্দ্র করে ঝামেলা চলছিল । অবশ্য দলীয় অন্তর্দ্বন্দ্বের কথা স্বীকার করেননি স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এলাকা দখল ঘিরে সংঘর্ষের কথা অস্বীকার করেছেন প্রাক্তন ব্লক সভাপতিও। যদিও পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে । বরং স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এই বোমাবাজি ও খুনের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই, এটি একান্তই ব্যক্তিগত বিষয় ।

Related articles

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...