Friday, June 19, 2026

কলকাতা পুরসভার কর্মীদের দফতরে নিয়ে এলো ১১টি বাস বিশেষ বাস

Date:

Share post:

কলকাতা পুরসভার পুরকর্মীদের অফিস যাওয়া এবং আসার জন্য ১১টি বিশেষ বাস চালালো পরিবহন দফতর। আজ, বুধবার সকাল সাড়ে আট’টা থেকে সাড়ে ন’টার মধ্যে বাসগুলি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছাড়ে। এবং নির্দিষ্ট সময়ে তা এসে পৌঁছয় এস এন ব্যানার্জি রোডে পুরসভার সদর দফতরে। একইভাবে ছুটি হওয়ার পর বিকেলে ৫ টা নাগাদ বাসগুলি কর্মীদের নিয়ে তাঁদের বাড়িতে উদ্দেশে রওনা দেবে।

জোকা, ডায়মন্ডহারবার, কল্যাণী, বারাকপুর, গার্ডেনরিচ, বারুইপুর, বারাসত, গার্ডেনরিচ-সহ ৯টি নির্দিষ্ট স্থান থেকে বাসগুলি চলাচল করছে৷ কলকাতা পুরসভার কর্মীদের আসতে এবং যেতে যাতে সমস্যা না হয়, সে জন্যই সহযোগিতা করছে পরিবহন দফতর।

রাজ্য সরকারি কর্মীদের সপ্তাহে অন্তত ৩ দিন করে হাজির থাকতে হবে। তবে জ্বর, কাশির মতো কোনও রকম উপসর্গ থাকলে কর্মীদের কাজে যোগ দিতে হবে না। অথচ, কলকাতা পুরসভায় ১০০ শতাংশ হাজিরার কথা প্রথমদিন থেকেই বলে চলেছেন প্রশাসক ফিরহাদ হাকিম। সেই মতই এই বিশেষ বাস বলে জানা গিয়েছে।

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...