Saturday, April 4, 2026

মনে হচ্ছে জুলাইতেও স্কুল খুলবে না: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

“মনে হচ্ছে জুলাই মাসেও স্কুল খুলবে না। তবে সূচি মেনে হবে উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষা”- বুধবার, নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের তরফে আগেই জানানো হয়েছিল ৩০ জুন পর্যন্ত রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। জুলাই থেকে ফের শুরু হবে পঠনপাঠন। কিন্তু সেটাও সম্ভব হবে না বলেই মনে হচ্ছে বলেই জানান মমতা। তবে উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলি সেরে ফেলা হবে বলেই জানান তিনি। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে, ১৫ অগাস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, এরকম কোন নির্দেশ তাঁদের কাছে এখনও এসে পৌঁছয়নি। এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, স্কুল খোলার বিষয়ে চূড়ান্তভাবে জানাবে রাজ্য শিক্ষা দফতর।

পাশাপাশি, এদিন মুখ্যমন্ত্রী বেসরকারি স্কুলগুলিকে ফিজ না বাড়ানোর আবেদন জানান। তিনি বলেন, এখন মানুষের হাতে টাকা থাকাটা খুব জরুরি। সুতরাং অতিরিক্ত ফিজ যেন বেসরকারি স্কুলগুলি আদায় না করে।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...