Saturday, April 4, 2026

আর্টিস্ট ফোরামের ‘ইচ্ছাকৃত’ আপত্তিতেই শ্যুটিং শুরু হচ্ছে না: ডব্লিউএটিপি

Date:

Share post:

কথা থাকলেও 10 তারিখ থেকে সাউন্ড, ক্যামেরা, অ্যাকশন- আওয়াজ শোনা যাবে না টলিপাড়ায়। এ বিষয়ে আর্টিস্ট ফোরামের ঘাড়ে দোষ চাপিয়েছে ‘ওয়েস্টবেঙ্গল টিভি প্রোডিউসার্স’ সংগঠন। নিজেদের ফেসবুক পেজে তারা লিখেছে,
“চ্যানেল, ফেডারেশন ও প্রযোজকদের যৌথ উদ্যোগ ও সম্পূর্ণ সহযোগিতা থাকা সত্ত্বেও শুধুমাত্র আর্টিস্ট ফোরামের ইচ্ছাকৃত আপত্তি থাকার কারণে আমরা কাল থেকে শ্যুট শুরু করতে পারছি না। এমতাবস্থায় আমরা সিদ্ধান্ত নিলাম যে যতদিন দেশে করোনা পরিস্থিতি থাকবে ততদিন আমরা শ্যুট শুরু করব না”।
যদিও সূত্রের খবর, কেয়ারটেকার সংগঠনই শুটিংয়ে নারাজ। কারণ তাদের অভিযোগ, এখনও পর্যন্ত কোনও বৈঠকে তাদের ডাকা হয়নি। তাদের বিমা, চিকিৎসা বা স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টিও পুরোপুরি অন্ধকারে রয়েছে। ফলে তারা শুটিংয়ের কোনও জিনিসপত্র সরবরাহ করবে না বা যোগ দেবে না।
আবার আরেকটি সূত্রে খবর, একটি বৈঠক হয়েছিল। কিন্তু তাতে সব পক্ষ ঐকমত্যে পৌঁছতে পারেনি। এমনকী কোনও লিখিত চুক্তিপত্র তৈরি হয়নি। এমতঅবস্থায় ফিল্ম ও সিরিয়ালের শুটিং শুরুর কোনও সম্ভাবনা নেই। কিন্তু এই পরিস্থিতিতে ডব্লিউএটিপি কেন আর্টিস্ট ফোরামকে জড়ালো তার কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি। এ বিষয়ে ফোরামের তরফ থেকেও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...