Thursday, March 26, 2026

চেনা ওষধি গুলঞ্চ আর অশ্বগন্ধাই সারাবে করোনা, চলছে ট্রায়াল, দাবি রামদেবের

Date:

Share post:

বিশ্বজুড়ে করোনার মৃত্যুমিছিল ও সংক্রমণ ঠেকাতে দেশেবিদেশে নানা সংস্থা লাগাতার গবেষণা চালাচ্ছে। কমপক্ষে ১১০টি গবেষক দল ট্রায়াল চালাচ্ছে ভ্যাকসিনের। কিন্তু এখনও পর্যন্ত কোভিড-১৯ রুখে দেওয়ার কাছাকাছি পৌঁছতে পারেনি কোনও গবেষণা। আর এর মধ্যেই ভারতের যোগগুরু বাবা রামদেবের দাবি, চেনা দুই ওষধি গুলঞ্চ আর অশ্বগন্ধা দিয়েই রুখে দেওয়া যাবে করোনাভাইরাস। ইতিমধ্যেই রোগীদের উপরে তা প্রয়োগ করে সাফল্য মিলেছে বলেও দাবি করেছেন যোগগুরু রামদেব। সম্প্রতি এক সাক্ষাৎকারে রামদেব তাঁর কাছে নভেল করোনাভাইরাসের চিকিৎসা রয়েছে বলে দাবি করেন। তাঁর দাবি, এই ওষুধ একশো শতাংশ কার্যকর হবে। তিনি বলেন, এর জন্য দু’টি ওষধি দরকার। একটি গুলঞ্চ ও অন্যটি অশ্বগন্ধা। রামদেবের ব্যাখ্যা, করোনাভাইরাস যখন শরীরে ঢোকে তখন সেটা সব রকম শারীরিক প্রক্রিয়াকেই ব্যাহত করে। ভাইরাস ক্রমশ আক্রান্ত কোষের সংখ্যা বাড়াতে থাকে। আর গুলঞ্চ এই সংক্রমণের শৃঙ্খল ভেঙে দিতে একশো শতাংশ কার্যকর।

তাঁরা এই ওষুধের ট্রায়াল শুরু করেছেন জানিয়ে বাবা রামদেব বলেন, করোনাভাইরাসে আক্রান্তদের গুলঞ্চ আর অশ্বগন্ধা দিয়ে দেখা গিয়েছে একশো শতাংশ কাজ হচ্ছে। এক জন রোগীরও মৃত্যু হয়নি। তবে আরও গবেষণা চলছে। আরও ট্রায়াল হবে। সেই গবেষণা খুব তাড়াতাড়ি সামনে আনবে পতঞ্জলি। আর তারপরে সেই বৈজ্ঞানিক গবেষণা বিশ্বের দরবারে হাজির করা হবে। বাবা রামদেব আরও বলেন, এই আয়ুর্বেদিক ওষুধ শুধু রোগের উপসর্গ কমাবে না, সংক্রমণকেই গোড়া থেকে সারিয়ে তুলবে।

প্রসঙ্গত, এরই মধ্যে দিল্লির ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি এবং জাপানের এআইএসটি-র যৌথ গবেষণাতেও দাবি করা হয়েছে, অশ্বগন্ধার মধ্যে এমন উপাদান রয়েছে যা কোভিড-১৯ মোকাবিলায় কার্যকর হতে পারে।

 

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...