Monday, April 6, 2026

গড়িয়া বিতর্কে দিলীপ টেনে আনলেন নন্দীগ্রামের লাশ লোপাটের প্রসঙ্গ

Date:

Share post:

গড়িয়ার শ্মশানে মৃতদেহ বিতর্ক নিয়ে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বললেন নন্দীগ্রামে লাশ লুকিয়ে ছিল সিপিএম। আর এখন সেই কাজটাই করছেন তৃণমূল কংগ্রেস।

দিলীপের অভিযোগ, করোনার সঠিক তথ্য দিচ্ছে না রাজ্য। তথ্য গোপন করা হচ্ছে। বিনা চিকিৎসায় মানুষ মারা যাচ্ছে। মারা যাওয়ার পর মৃতদেহ পরিবারকে দেখতে দেওয়া হচ্ছে না। বিজেপি রাজ্য সভাপতি বলেন, বৈজ্ঞানিক কারণে নয় সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মানলাম। কিন্তু মৃতদেহের যথাযথভাবে সৎকার হবে, ন্যূনতম এই শেষ সম্মান পাওয়ার অধিকার নেই পরিবারগুলোর? এটা কোন ছবি বহন করছে বাংলায়? দিলীপের অভিযোগ, যেভাবে বিজেপি কর্মীদের ওপর নৃশংস আক্রমণ করা হচ্ছে, মারধর করা হচ্ছে, মানুষ কিন্তু তা সহ্য করবেন না। উল্টো গুনতি শুরু হয়ে গিয়েছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...