Monday, April 6, 2026

গির অরণ্যে সিংহের রেকর্ড বৃদ্ধি, সুখবর ভাগ করলেন মোদি

Date:

Share post:

সুখবর শোনালেন প্রধানমন্ত্রী। গুজরাতের গির অরণ্যে ঐতিহ্যবাহী এশিয়াটিক লায়নের সংখ্যা বেড়েছে। বেড়েছে তাদের ব্যাপ্তিও। টুইট করে দেশবাসীকে এই দুই সুখবর জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গির অরণ্যই এখন বিশ্বের এশিয়াটিক লায়নের শেষ আবাসস্থল। গুজরাত সরকারের বন দফতর জানিয়েছে, গত পাঁচ বছরে সেখানে প্রায় ২৯ শতাংশ বেড়েছে সিংহের সংখ্যা। এখন রয়েছে ৬৭৪টি। সিংহের সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করার জন্য গুজরাতবাসীকেও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বুধবার রাতে গির অরণ্যের সিংহদের চারটি ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী মোদি লেখেন, দারুণ সুখবর। গির অরণ্যে ঐতিহ্যবাহী এশিয়াটিক লায়নের সংখ্যা বেড়েছে প্রায় ২৯%। একইসঙ্গে ভৌগোলিকভাবে তাদের ব্যাপ্তির এলাকাও ৩৬% বেড়েছে। এই দারুণ কৃতিত্ব অর্জনের জন্য গুজরাতের মানুষ ও যাঁরা চেষ্টা চালিয়ে গিয়েছেন তাঁদের ধন‍্যবাদ।

 

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...