Friday, June 26, 2026

শরীরে করোনা- ইমিউনিটি কতখানি জানতে আজ থেকে নমুনা সংগ্রহ কলকাতায়

Date:

Share post:

করোনাভাইরাসকে হারিয়ে দিতে শরীরে উপযোগী অ্যান্টিবডি গড়ে উঠেছে কিনা জানতে আজ, বৃহস্পতিবার থেকে রক্তের নমুনা সংগ্রহ শুরু হচ্ছে কলকাতায়।

নিজেদের অজান্তেই এই ভাইরাসের বিরুদ্ধে কতটা ইমিউনিটি শরীরে জন্মেছে, তার আভাস পেতে কেন্দ্রীয় চিকিৎসা গবেষণা সংস্থা ICMR
বলেছে IGG টেস্ট করার কথা৷ সেই মতো সারা দেশের পাশাপাশি এ রাজ্যেও কয়েক দিন আগে শুরু হয়েছে IGG রক্তপরীক্ষার নমুনা সংগ্রহ। এবার সে কাজ শুরু হচ্ছে কলকাতাতেও। আজ থেকে কলকাতা পুর-এলাকার ১৬টি ওয়ার্ড এবং তার বাইরে থাকা আরও ৫টি কনটেনমেন্ট জোনে নমুনা সংগ্রহ করা হবে৷ পুরসভার তরফে প্রাথমিক ভাবে চিহ্নিত ১৬টি ওয়ার্ডের মধ্যে আজ, প্রথম দিন ১১টি ওয়ার্ড এবং কাল, শুক্রবার ৫টি ওয়ার্ডের বাসিন্দাদের একাংশের রক্তের নমুনা সংগ্রহ করা হবে। কলকাতার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে যে ১৬টি ওয়ার্ডে IGG সমীক্ষা হবে, সেগুলি হল, ৭, ১১, ২৬, ২৯, ৪০, ৫৮, ৬১, ৬৬, ৭৯, ৮২, ৯০, ৯৫, ১০৪, ১০৮, ১২২ ও ১২৮ নম্বর ওয়ার্ড। এই প্রকল্পটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যৌথ কর্মসূচি।
গত মঙ্গলবার ICMR-এর প্রাথমিক সমীক্ষায় জানা গিয়েছে, দেশের করোনা প্রভাবিত বহু কনটেনমেন্ট জোনে অসংখ্য মানুষ নিজেদের অজান্তেই করোনা আক্রান্ত হয়েছেন এবং তার পর সেরেও উঠেছেন৷ এর পিছনে তাঁদের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটির ভূমিকা রয়েছে। কলকাতায় এমন মানুষ কত সংখ্যক রয়েছেন, তা জানা যাবে এই IGG পরীক্ষায়৷

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...