Saturday, April 4, 2026

আগের দিনগুলি আবার ফিরে এসেছে, লকডাউনে অর্ধাহারে রাণু মণ্ডল

Date:

Share post:

এক বছরও পেরোয়নি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন রানাঘাটের ভবঘুরে রাণু মণ্ডলের গান। কিন্তু লকডাউনের প্রভাব পড়েছে তাঁর জীবনেও। নিজের পুরনো জীবনে ফিরে গিয়েছেন রাণু মণ্ডল। কার্যত নুন আনতে পান্তা ফুরাচ্ছে তাঁর।

রানাঘাট স্টেশন থেকে রাণু মণ্ডলের পথ চলা শুরু। রূপকথার মতো পাল্টে গিয়েছিল জীবন। তাঁর গলায় ‘এক প্যায়ার কা নাগমা হ্যায়’ গান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নিত্যযাত্রী অতীন্দ্র চক্রবর্তী। নেটিজেনদের দৌলতে লতা কন্ঠী হিসেবে খেতাব মেলে রাণুর। এমনকী বলিউড সংগীতপরিচালক হিমেশ রেশমিয়া তাঁকে দিয়ে একটি ছবিতে গান গাইয়েছিলেন।

তবে বছর ঘোরার আগেই সেই পথ চলা কার্যত থমকে গেল। জানা গিয়েছে, লকডাউনের আগে কেরলে গিয়েছিলেন। এরপর এপ্রিলে লকডাউন চলাকালীন দুস্থদের রেশন বিক্রি করেন রাণু মণ্ডল। তারপরে আর দেখা মেলেনি। লকডাউনে কার্যত অর্ধাহারে রয়েছেন তিনি। সংবাদমাধ্যমকে রাণু মণ্ডল জানিয়েছেন, কেরল থেকে ফিরে টানা পাঁচদিন তাঁকে না খেয়ে কাটাতে হয়েছে। এলাকার মানুষ সাহায্য করলে তবেই খাবার জোটে। নিজের মুখেই জানালেন আগের দিনগুলি আবার ফিরে এসেছে।

Related articles

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...