Sunday, March 15, 2026

“বড়দের থেকেই বেয়াদবি শিখেছি”, বেফাঁস মন্তব্যে ফের বিতর্কে নোবেল

Date:

Share post:

ফের বেফাঁস মন্তব্য । ফের বিতর্কে বাংলাদেশের গায়ক নোবেল। একটি সাক্ষাৎকারে ”বড়দের থেকেই বেয়াদবি শিখেছি” বলে মন্তব্য করে বসেন নোবেল।
বাংলাদেশের একটি টিভি চ্যানেলে বসে নিজের মন্তব্যের জেরেই ফের বিতর্কে গায়ক। সাক্ষাৎকারে ”বড়দের থেকেই বেয়াদবি শিখেছি” বলে মন্তব্য করে বসেন নোবেল।
বাংলাদেশের একটি বেসরকারি চ্যানেলে সাক্ষাৎকারে  প্রশ্নোত্তর পর্ব চলাকালীন নেটিজনদের তাঁকে ‘বেয়াদব’ কটাক্ষ নিয়ে প্রশ্ন করা হয়। এই উত্তর দিতে গিয়ে বাংলাদেশের বিখ্যাত ‘মাইলস’ ব্যান্ডের শিল্পী শাফিন আহমেদ ও ফুয়াদ আল মুক্তাদিরকে আক্রমণ করে বসেন নোবেল।
তিনি বলেন, ”’আমি আর কি বেয়াদবি করেছি? শাফিন ভাই তার গান প্রকাশের আগে ফুয়াদ ভাইসহ অনেককেই গালিগালাজ করেছিলেন। আমি কিন্তু তাদের থেকে অনেক বেশি প্রচারের আলোয় এসেছি। কিন্তু আমার চেয়ে বেয়াদবি বেশি করছে ওনারা। আমি ভাই বেয়াদবি বড়দের কাছ থেকে শিখছি। আমাকে কিছু বলে লাভ নেই।”

সম্প্রতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আক্রমণ করে নোবেলের একটি পোস্ট ঘিরে তীব্র সমালোচনা হয়। নোবেলের বিরুদ্ধে ত্রিপুরাতে এফআইআরও দায়ের করা হয়। তারপরেও বেফাঁস মন্তব্য করে চলেছেন নোবেল। এই কারণেই ভক্তদের প্রশংসাও হারাচ্ছে বাংলাদেশের এই গায়ক। সম্প্রতি প্রকাশিত হওয়া তাঁর মিউজিক অ্যালবাম তামাশা একেবারেই পছন্দ করেনি শ্রোতারা।

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...