Tuesday, March 31, 2026

ভিড় এড়াতে দেরি হলে লেট মার্ক নয়, ফের আশ্বাস মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

অতিরিক্ত ভিড় বাসে উঠতে ফের নিষেধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, বাসে অতিরিক্ত ভিড় এড়াতে বেসরকারি প্রতিষ্ঠানগুলি যথাসম্ভব বাড়ি থেকে কাজ করুক। একই সঙ্গে তিনি জানান, হাজিরার ক্ষেত্রেও কড়াকড়ি আপাতত বন্ধ করা হোক। পাশাপাশি, মমতা ফের জানান, সরকারি অফিসে কারও লেট মার্ক হবে না- সে বিষয়ে তিনি আশ্বাস দিচ্ছেন।

খুব প্রয়োজন না হলে বাইরে বেরতে বারণ করেছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে সবসময় মাস্ক পরার এবং সর্তকতা অবলম্বন করারও পরামর্শ দিয়েছেন তিনি। এর আগেও নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে বারবার ভিড় বাসে গাদাগাদি করে না উঠে সময় নিয়ে অফিস যাওয়ার নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সরকারি অফিসে দেরি করে গেলেও আপাতত কারোর লাল কালির দাগ পড়বে না।

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...