Tuesday, March 31, 2026

কেটেও কাটছে না জট, আর্টিস্ট ফোরামের পদ থেকে ইস্তফা 4 চেনা মুখের!

Date:

Share post:

জট কেটেও কাটছে না টালিগঞ্জের স্টুডিও পাড়ায়। দফায় দফায় বৈঠক এবং সব পক্ষের সহমতের ভিত্তিতে বৃহস্পতিবার থেকে শুটিং শুরু হয়েছে ঠিকই কিন্তু মনোমালিন্য কাটেনি তার প্রমাণ মিলল শুক্রবার সন্ধেয়। আর্টিস্ট ফোরামের বিভিন্ন পদ থেকে সপ্তর্ষি রায়, সোহন বন্দ্যোপাধ্যায়, সাগ্নিক এবং রানা মিত্র ইস্তফা দিয়েছেন বলে সূত্রের খবর। তাঁদের পদত্যাগ নিয়ে মুখে কুলুপ টলিউডের।

সূত্রের খবর, এভাবে শুটিং শুরু থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে মতভেদ দেখা যায় আর্টিস্ট ফোরামের অন্দরে। সেই কারণেই সপ্তর্ষি রায় যুগ্ম সম্পাদক, রানা মিত্র সহ- সম্পাদক, সোহন বন্দ্যোপাধ্যায় সহকারি কোষাধক্ষ্য এবং সাগ্নিক এক্সিকিউটিভ মেম্বারের পদ থেকে ইস্তফা দিয়েছেন। দীর্ঘদিন ধরেই শিল্পীদের বিভিন্ন দাবি নিয়ে ফোরামের অন্দরে মন কষাকষি চলছিল। তৃতীয় পক্ষের মধ্যস্থতা সেটা মিটিয়ে ফেলার চেষ্টা হচ্ছে। বিমার কাগজ না পেয়ে শুটিং শুরুর ক্ষেত্রেও সেই একই ফর্মুলা ব্যবহার করা হয়। কিন্তু তারপরেও সমস্যা মেটেনি। আর এই সেই কারণেই এই ইস্তফা। এই বিষয়ে আর্টিস্ট ফোরামের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

Related articles

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...

বৃষ্টির মাঝেই গরমের স্পেল দক্ষিণবঙ্গে, এপ্রিলের শুরুতেই দাবদাহের পরিস্থিতি! 

মঙ্গলের সকালে মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দুপুরের পর কলকাতাসহ (Kolkata)...

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...