Thursday, June 25, 2026

বিহার সীমান্তে নেপাল পুলিশের গুলি, নিহত এক ভারতীয়, গুলিবিদ্ধ দুই

Date:

Share post:

বিহারের সীতামারীতে নেপাল সীমান্ত পুলিশের গুলিতে মৃত এক ভারতীয়। বিহারের সীতামারী সংলগ্ন ইন্দো-নেপাল সীমান্তে হওয়া এই ঘটনায় জখম আরও দুই। গুলিবিদ্ধদের সীতামারীর এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসএসবি’র ডিজি এই খবর জানিয়েছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। শুক্রবার সকালে এই ঘটনা ঘটে। লগন যাদব নামে এক ভারতীয়কে গ্রেপ্তার করেছে নেপাল পুলিশ। এসএসবি’র পাটনা ফ্রন্টিয়ারের আইজি সঞ্জয় কুমার বলেছেন, আমাদের তরফে নেপাল প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। জানা গিয়েছে, বিকাশ যাদব নামে বছর ২২-এর মৃত ওই যুবকের পেটে গুলি লেগেছিল। উমেশ রাম আর উদয় ঠাকুরকে সীতামারীর বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Related articles

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...