Sunday, April 5, 2026

নজির! ফুটবলারদের এসএমএস করে সৃঞ্জয়-দেবাশিস জানালেন কবে বেতন

Date:

Share post:

নজির তৈরি করল ভারত সেরা দল। চলতি মরশুম শুরুর আগেই মোহনবাগান তার খেলোয়াড়দের বকেয়া পাওনা মিটিয়ে দিচ্ছে। মোহনবাগান সচিব সৃঞ্জয় বোস এবং কোষাধ্যক্ষ দেবাশিস দত্ত এসএমএস করে চুক্তিবদ্ধ সমস্ত ফুটবলারদের জানিয়ে দিয়েছেন, দুটি কিস্তিতে তাদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হবে৷ বেতন কবে দেওয়া হবে? এসঅএমএসে বলা হয়েছে, বকেয়ার ৫০% ৩০ জুনের মধ্যে, এবং বাকি কিস্তি ৩০ জুলাইয়ের মধ্যে দেওয়া হবে। লিগের প্রাইজমানি ও ভর্তুকি পাওয়ার ১৫ দিনের মধ্যে ফুটবলারদের বোনাসও মিটিয়ে দেওয়া হবে। কারণ, ট্রফি জয়ের পর ক্লাব কর্তারা জানিয়েছিলেন, প্রাইজমানি ফুটবলারদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। এর অন্যথা হোক চান না কোনও ক্লাব কর্তাই।

লকডাউন এর মধ্যেই মোহনবাগানকে চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল ফেডারেশন। আর মোহনবাগানও লকডাউনের মধ্যে বেতন সমস্যা মিটিয়ে দিল। ফলে সদস্য সমর্থকদের মধ্যে খুশির হাওয়া।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...