Wednesday, March 18, 2026

লকডাউনে যারা মাইনে দিতে পারেনি জুলাই পর্যন্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নয়, বলল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে টানা লকডাউন চলেছে দেশে। এর ফলে যেসব বেসরকারি সংস্থা বা নিয়োগকর্তা কর্মীদের বেতন দিতে পারেনি, তাদের বিরুদ্ধে এখনই কোনও ব্যবস্থা নেওয়া যাবে না বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এই ব্যাপারে একটি মামলার রায়ে সর্বোচ্চ আদালত জানিয়েছে, নিয়োগকর্তাদের বিরুদ্ধে জুলাই মাস পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া যাবে না। তবে একইসঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে, মজুরি দেওয়ার ব্যাপারে নিয়োগকর্তা ও কর্মীদের মধ্যে আলোচনায় সরকার যেন সহায়ক ভূমিকা নেয়।

প্রসঙ্গত, গত ২৯ মার্চ কেন্দ্র সরকার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছিল, লকডাউন চলাকালীন কর্মীদের পুরো বেতন দিতে হবে। প্রতিষ্ঠানের কাজকর্ম বন্ধ থাকলেও লকডাউনের জন্য বেতন কমানো যাবে না। ওই নির্দেশ সম্পর্কে কেন্দ্রের কাছে ব্যাখ্যা চেয়ে নোটিস দিয়েছে সুপ্রিম কোর্ট। চার সপ্তাহের মধ্যে এই ব্যাপারে আদালতে জবাব দিতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণ, সঞ্জয় কিষাণ কল এবং এম আর শাহ-র বেঞ্চ জানিয়েছে, এই বিষয়ে কোনও দ্বিমত নেই যে শিল্পসংস্থা এবং শ্রমিকরা একে অপরের উপরের নির্ভরশীল। কর্মীদের পঞ্চাশ দিনের বেতন মেটানো নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তা সমাধানের জন্য উদ্যোগ নিতে হবে।

spot_img

Related articles

ইজরায়েলি মিসাইলে মৃত্যু ইরান নিরাপত্তা প্রধানের: হরমুজে ট্রাম্পের পাশে কেউ নেই

পশ্চিম এশিয়ার একাধিক দেশে ব্যাপক ক্ষয় করলেও সাম্প্রতিক যুদ্ধে ইরানের যে বড় ক্ষতি হচ্ছে তা বলাই বাহুল্য। এই...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

গ্রহ-নক্ষত্রের অবস্থানের তারতম্যে আজকের দিনটি ১২টি রাশির জন্য ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসতে পারে। কোথাও সাফল্যের ইঙ্গিত, কোথাও...

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...