Friday, June 26, 2026

দেশে অর্থনৈতিক মন্দা, বরখাস্ত হলেন প্রধানমন্ত্রী!

Date:

Share post:

প্রবল আর্থিক সংকটে দেশ। অনাহারে দিন কাটছে বহু দেশবাসীর। এই পরিস্থিতিতে বরাখাস্ত করা হল খোদ প্রধানমন্ত্রীকেই। সিরিয়ার প্রধানমন্ত্রী ইমাদ মুহম্মদ দিব খামিসকে পদ থেকে সরিয়ে দিলেন দেশের রাষ্ট্রপতি।
দেশের এই আর্থিক সংকট কালে খামিস সরকার একেবারেই ব্যর্থ। এটি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিরিয়ার রাষ্ট্রপতি বাশার আল-আসাদ। আর এই আর্থিক সংকটের কারণে দেশবাসীর প্রবল প্রতিবাদ ও বিক্ষোভের মুখেও পড়েছে সিরিয়া। সামগ্রিক ভাবে দেশের সংকট মোকাবিলায় সিরিয়ার প্রধানমন্ত্রী কোনও পদক্ষেপই করতে পারেননি বলে অভিযোগ।

গত চার বছর ধরে সিরিয়ার প্রধানমন্ত্রীর আসনে ছিলেন ইমাদ মুহম্মদ দিব খামিস। দেশে ১৪৩ নম্বর ডিক্রি জারি করে তাঁকে বহিষ্কার করলেন আসাদ। ৫৮ বছরের খামিসের জায়গায় সিরিয়ার প্রধানমন্ত্রীর পদে নিয়োগ করা হয়েছে জলসম্পদ উন্নয়নমন্ত্রী হুসেইন আরনাসকে। জুলাই মাসে সিরিয়ায় সাধারণ নির্বাচন হওয়ার কথা। এই সময়ের জন্য আরনাসকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন সিরিয়ার রাষ্ট্রপতি বাশার আল-আসাদ।

সিরিয়ার রাষ্ট্রপতির অফিস থেকে জানানো হয়েছে যে হুসেইন আরনাসকে যাবতীয় দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন খামিস। নতুন সরকার নির্বাচিত না হওয়া পর্যন্ত এই বর্তমান সরকার যাবতীয় কাজকর্ম চালিয়ে যাবে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...