Sunday, June 21, 2026

সরকারি কর্মীদের লেট মার্ক নয়, ফের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

লকডাউন পরিস্থিতিতে অধিকাংশ সরকারি কর্মী সঠিক সময়ে অফিসে উপস্থিত হতে পারছেন না। ট্রেন চলাচল বন্ধ থাকায় তাদের অধিকাংশকেই বাসের ওপর ভরসা করে যাতায়াত করতে হচ্ছে । ফেরি সার্ভিস চালু হলেও তা দিয়ে কিছু সংখ্যক মানুষ অফিসে আসতে পারছেন। যদিও তাদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রীর টুইট, এই পরিস্থিতিতে সরকারি কর্মীদের লেট মার্ক নয়, বরং সাবধানতা জরুরি।
টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, সকলের কাছে আবেদন, বাসে ভিড় করবেন না। বেসরকারি সংস্থাগুলিকে অনুরোধ, যতটা সম্ভব ওয়ার্ক ফ্রম হোমের ব্যবস্থা করুন। অফিসের রিপোর্টিং টাইম শিথিল করা প্রয়োজন। নিশ্চিন্ত থাকতে পারেন , সরকারি কর্মীদের কারোর লেট মার্ক পড়বে না।
তিনি স্মরণ করিয়ে দিয়েছেন, জরুরি প্রয়োজনে পাবলিক প্লেসে যেতে হলে, সবসময় মাস্ক পরে থাকুন। নিরাপদে থাকুন। সকলে যাতে সুস্থ থাকেন সেই প্রার্থনাও করেছেন তিনি ।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...