Saturday, June 20, 2026

আমেরিকায় কর্মরত ভারতীয়দের মাথায় হাত! H-1B ভিসা বন্ধের ভাবনা ট্রাম্পের

Date:

Share post:

H-1B ভিসা বন্ধের ভাবনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন যুক্তরাষ্ট্রে মহামারির আকার ধারণ করেছে নভেল করোনাভাইরাস। এর জেরে বহু সংস্থাই তাদের ঝাঁপ বন্ধ করেছে। ফলে সেদেশে বাড়ছে বেকারত্বের হার। এর মধ্যে যেসব ভারতীয় মার্কিন মুলুকে থেকে বিভিন্ন আইটি সংস্থায় কাজ করছিলেন তাঁদের কপালে চিন্তার ভাঁজ ফেলছে আমেরিকার প্রেসিডেন্টের সাম্প্রতিক ভাবনাচিন্তা। জানা গিয়েছে, নিজেদের দেশে বেকারত্বের সংখ্যা যেভাবে বাড়ছে সেই পরিস্থিতি বিবেচনা করে এবার H-1B ভিসা সহ বেশ কয়েকটি চাকরিকালীন সময়ের জন্যে মঞ্জুর করা ভিসা বন্ধ করার বিষয়ে বিবেচনা করছেন তিনি। মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল ট্রাম্প প্রশাসনের এক কর্তাব্যক্তির মন্তব্য তুলে ধরে জানিয়েছে যে, এই ধরণের ভিসা কর্মসূচি নিষিদ্ধ করার প্রস্তাবটি মার্কিন সরকারের নয়া অর্থবছর ১ অক্টোবর থেকেই কার্যকর করা হতে পারে।

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি রিপোর্টে বলা হয়েছে, ‘এই নতুন সিদ্ধান্তের ফলে দেশের বাইরে থেকে আমেরিকায় কাজের সন্ধানে আসা নতুন H-1B ভিসাধারীদের নিষিদ্ধ ঘোষণা করা হবে। তবে এই কর্মসূচির আওতায় ইতিমধ্যেই মার্কিন মুলুকে কর্মরত ব্যক্তিদের উপর তেমন কোনও প্রভাব পড়ার সম্ভাবনা নেই বলেই ধরে নেওয়া হচ্ছে। তবে হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে যে এই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং প্রশাসন নানা দিক বিবেচনা করছে।

এই রিপোর্টে আরও বলা হয়েছে, এইচ -ওয়ান বি ভিসা ছাড়াও, এইচ -টু বি ভিসা স্বল্প মেয়াদের কাজের জন্য মঞ্জুর করা হয়। এবার সেটিও বন্ধ করার ভাবনা করছেন আমেরিকার প্রেসিডেন্ট।

ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তের ফলে আমেরিকাতে চাকরির সন্ধানে থাকা হাজার হাজার ভারতীয়ের হাত থেকে কাজের সুযোগ হাতছাড়া হয়ে যাবে। ইতিমধ্যেই আমেরিকাতে কর্মরত ভারতীয়রা করোনা মহামারির কারণে অনেকেই চাকরি হারিয়েছেন।

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...