Thursday, March 19, 2026

কলকাতার পটভূমিকে কেন্দ্র করে প্রথম উপন্যাস, আমেরিকায় প্রশংসিত বাঙালি তরুণী

Date:

Share post:

কলকাতাকে পটভূমি করেই শুরু হয় উপন্যাস লেখা। তবে সেই উপন্যাসে সিটি অফ জয় এর স্বাদটা নেই বললেই চলে। আবছা অন্ধকারের শহরের ছবি এঁকেছেন আমেরিকা নিবাসী মেঘা মজুমদার।

বাঙালি তরুণীর প্রথম উপন্যাস ‘আ বার্নিং’। এই উপন্যাসের প্রশংসা করেছে দ্য নিউইয়র্ক টাইমস। লেখক এর প্রথম উপন্যাস হিসেবে আ বার্নিং কে ব্যতিক্রমী বলেছেন লেখক আমিতাভ ঘোষ। সোশ্যাল অ্যানথ্রোপলজি ছাত্রী মেঘা। আমেরিকার হার্ভার্ড ও জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন তিনি। উপন্যাসের প্রতিটি খণ্ডে রয়েছে বুদ্ধিমত্তার চমক। মেঘার জানান, নেটফ্লিক্সের সঙ্গে পাল্লা দিতে পারে এমন এক উপন্যাস লিখতে চেয়েছিলেন তিনি। ওয়েব সিরিজের গতিকে উপন্যাসের পাতায় ধরাতে পেরেছেন বাঙালি কন্যা। অগণিত পাঠক থেকে বিভিন্ন মাধ্যম এই সাফল্যের কথা সরাসরি জানিয়েছেন।

আ বার্নিং’-এর কেন্দ্রে রয়েছে একটি মেয়ে। যার নাম জীবন। কলকাতার বস্তির বাসিন্দা এই জীবন মুসলমান। জীবন দেখতে পায়, কিছু লোক একটি ট্রেনে অগ্নিসংযোগ করছে। সে ঘটনায় মৃত্যু হয় প্রায় শ’খানেক লোকের। গোটা ঘটনা ঘটেছিল পুলিশের সামনেই। অথচ নির্বাক দর্শকের ভূমিকা পালন করেছিল পুলিশ। জীবন সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস দেয়, “যদি আমাদের মত সাধারন মানুষকে পুলিশ সাহায্য না করে শুধুমাত্র দাঁড়িয়ে মৃত্যু দেখে, তাহলে এই ভূমিকার মানে এটাই নয় যে সরকারও সন্ত্রাসবাদী?”

উপন্যাসের কাঠামোকে নিউইয়র্ক টাইমস তুলনা করেছে
জাপানের কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক আকিরা কুরোসাওয়ার ছবির ক্যামেরা টেকনিকের সঙ্গে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কুরোসাওয়া তাঁর ছবিতে তিনটি ক্যামেরার নজরকে রাখতেন। যার মধ্যে একটি ‘গেরিলা নজর’, যা আখ্যানকে অন্তর্ঘাতের দিকে নিয়ে যায়।

Related articles

ফের ভারত-পাকিস্তান পারমাণবিক সংঘাতের সম্ভাবনা! চাঞ্চল্যকর মার্কিন রিপোর্ট প্রকাশ্যে 

ভারত এবং পাকিস্তানের মধ্যে যে কোনও মুহূর্তে পারমাণবিক সংঘাত (India Pakistan Nuclear Conflict) তৈরি হতে পারে, সম্ভাবনার কথা...

অঘোষিত জরুরি অবস্থা: আমলাদের রদবদল নিয়ে ফের কমিশনকে নিশানা মমতার

নির্বাচন ঘোষণার রাত থেকে আমলাদের সরিয়ে দিচ্ছে কমিশন। একে আগেই “মধ্যরাতে গুপ্ত তাণ্ডব” বলে তীব্র আক্রমণ করেন তৃণমূল...

আইপিএলের আগে কার্তিকের পরিবারে সুখবর, নবজাতককে আদরে ভরালেন কোহলি

আইপিএল শুরুর আগে সুখবর আরসিবি শিবিরে। তৃতীয় সন্তানের পিতা হলেন বিরাট কোহলিদের দলের ব্যাটিং কোচ দীনেশ কার্তিক (Dinesh...

আর জি কর আন্দোলনে গেরুয়া যোগে সিলমোহর, পানিহাটিতে বিজেপির সম্ভাব্য প্রার্থী অভয়ার মা!

এতদিনে ঝুলি থেকে বেড়াল বেরল। আর জি করের তরুণী চিকিৎসক-পড়ুয়ার নৃশংস ধর্ষণ-খুনের প্রতিবাদে বিরোধীদের রাজনৈতিক উস্কানির অভিযোগ ছিল...