Monday, June 22, 2026

দিল্লির সংক্রমণ নিয়ে বৈঠক করতে রবিবার কেজরি’র কাছে যাচ্ছেন অমিত শাহ

Date:

Share post:

দিল্লির করোনা সংক্রমণ কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না৷ সংক্রমণ নিয়ে চিন্তিত দেশের শীর্ষ আদালত, দেশের সরকার৷

এত চেষ্টা চালিয়েও কেন সংক্রমণ বাগে আনা যাচ্ছে না, তা নিয়ে উদ্বিগ্ন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও৷

গোটা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে রবিবার সকাল ১১টায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ শনিবার দুপুরে সরকারি ভাবে এ কথা জানানো হয়েছে৷ রবিবার মুখ্যমন্ত্রী কেজরিওয়াল এবং দিল্লির উপ-রাজ্যপাল অনিল বৈজলের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. হর্ষ বর্ধন৷ তাঁদের মধ্যে করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এই বৈঠকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে দিল্লি- AIIMS-এর ডিরেক্টর ডা. রণদীপ গুলেরিয়া-কে৷ প্রসঙ্গত, গুজরাতে সংক্রমণ যখন তুঙ্গে, সেই সময় মোদা-শাহ বিশেষ সেনা বিমানে ডা. রণদীপ গুলেরিয়াকে আমেদাবাদ পাঠিয়েছিলেন৷ গুলেরিয়া সেখানে করোনা- চিকিৎসকদের বেশ কিছু পরামর্শ দিয়েছিলেন৷ ঘটনাচক্রে তারপরেই গুজরাতে আক্রান্তের সংখ্যা কমতে থাকে৷ এদিকে দেশের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যায় তৃতীয় স্থানে রয়েছে দিল্লি।

Related articles

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...