Thursday, March 19, 2026

ফের জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল কাবুলের মসজিদ, মৃত ৪

Date:

Share post:

ফের জোরালো বিস্ফোরণ কাবুলের মসজিদে। চলতি মাসে পর পর দুবার মসজিদে হামলার ঘটনা ঘটল কাবুলে। দ্বিতীয় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে শুক্রবার। এই ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে ৪ জনের। জখম একজনের অবস্থা গুরুতর। তাঁর পরিচয় এখনও জানা যায়নি বলে জানিয়েছে সরকার। দুটি ঘটনা মিলে মোট ৬জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

অভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র তারিক আরিয়ান জানিয়েছেন, রাজধানীতে এই বিস্ফোরণ সম্পর্কে বিশেষ কোনও তথ্য নেই।
চলতি মাসের প্রথম দিকেই কাবুলের ওয়াজির আকবর খান মসজিদে সন্ত্রাসবাদী হামলা ঘটে। নমাজ পড়ার জন্য রাজধানীর গ্রিন জোনের মসজিদে জমায়েত হয়েছিলেন বহু মানুষ। সই সময় জোড়ালো বিস্ফোরণে কেঁপে ওঠে মসজিদ চত্বর। বিস্ফোরণের জেরে দুজনের মৃত্যু হয়েছিল, তাঁদের মধ্যে ছিলেন মসজিদের ইমামও। প্রাথমিক অনুমান, মসজিদের ভিতরেই রাখা ছিল বিস্ফোরক। তবে দ্বিতীয় এই হামলার ঘটনার দায় এখনও কোনও সন্ত্রাসবাদী সংগঠন স্বীকার করেনি।

spot_img

Related articles

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...

অভিমান ভুলে আশীর্বাদ, প্রার্থী দেবাংশুকে জয়ের ‘টিপস’ দিলেন অসিত মজুমদার

রাজনীতির ময়দানে চব্বিশ ঘণ্টাও দীর্ঘ সময়। মঙ্গলবার কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর যা ছিল চরম অসন্তোষ আর...

বনগাঁর রাজনীতির ‘ঘরের মেয়ে’ এবার বিধানসভার লড়াইয়ে, চর্চায় ঋতুপর্ণা

তিনি রাজনীতির আঙিনায় নতুন নন, কিন্তু বিধানসভার মহাযুদ্ধে পা রাখছেন এই প্রথমবার। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার...

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...