Saturday, April 4, 2026

“অবসর বিনোদনের জন্য রাজ্যপালের সঙ্গে টুইট যুদ্ধ করা ভাল”! মহুয়াকে কটাক্ষ দিলীপের

Date:

Share post:

ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত ও বিতর্কিত ইস্যুতে রাজ্যপাল জগদীপ ধনকড়ের পাশে দাঁড়ালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, গড়িয়ার ঘটনা নিয়ে জানতে রাজ্যপাল কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমকে ডেকেছিলেন। সাংবিধানিক প্রধান হিসাবে রাজ্যপালের এই ঘটনা জানার অধিকার আছে। রাজ্যপালের সামনে যাওয়ার সাহস ফিরহাদ হাকিমের নেই বলেই উনি এড়িয়ে গিয়েছেন।

গড়িয়া লাশ কাণ্ডে রাজ্যপালের পাশে দাঁড়িয়ে ফিরহাদ হাকিমকের সমালোচনা করার পাশাপাশি দিলীপ ঘোষ টুইট ইস্যুতে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে জোরদার কটাক্ষ করেছেন। ধনকড় ও তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর টুইট যুদ্ধ নিয়ে মহুয়াকে কটাক্ষ করে এদিন দিলীপ ঘোষ বলেন, “রাজ্যপালের বিরুদ্ধে আগেও আক্রমণ করেছে তৃণমূল। যারা প্রশ্ন তুলছে তাদেরকেই আক্রমণ করা হচ্ছে। আর তৃণমূল সাংসদদের কোনও কাজ নেই। বাড়িতে বসে থাকলে যা হয়। বর্তমান সংকটেও তৃণমূল সাংসদরা কোনও কাজ করেনি। তবে অবসর বিনোদনের জন্য রাজ্যপালের সঙ্গে টুইট যুদ্ধ করা ভাল।”

তবে সবশেষে ধনকড়কে দিলীপবাবুর উপদেশ, “রাজ্যপালের সবক্ষেত্রে টুইট যুদ্ধে না যাওয়াই ভাল।”

Related articles

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...