Thursday, June 25, 2026

সংক্রমণের দুই- তৃতীয়াংশের উৎস গুজরাত-সহ ৫ রাজ্য, রিপোর্ট পেশ মোদিকে

Date:

Share post:

দেশে করোনা আক্রান্তের সংখ্যাবৃদ্ধি এবং মৃত্যুমিছিল দীর্ঘায়িত করছে মাত্র ৫টি রাজ্য৷

শনিবার করোনা পরিস্থিতি পর্যালোচনায় মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি পিকে সিনহা ও ICMR-এর ড. বলরাম ভার্গব-সহ অনেকেই।

এই বৈঠকেই সরাসরি মোদি-শাহকে জানানো হয়েছে দেশের যে ৫ রাজ্য উদ্বেগ এবং সংকট বাড়িয়েই চলেছে তার অন্যতম গুজরাত৷ বাকি ৪ রাজ্য হলো, মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, উত্তরপ্রদেশ৷

করোনা-চিকিৎসার ক্ষেত্রে জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ক্ষমতাপ্রাপ্ত গোষ্ঠীর আহ্বায়ক এবং নীতি আয়োগের সদস্য ডঃ বিনোদ পাল করোনা সংক্রমণের বর্তমান ও আগামীদিনে সম্ভাব্য পরিস্থিতি নিয়ে তার রিপোর্ট পেশ করেন। তিনি বলেন, মোট সংক্রমিত ব্যক্তির দুই-তৃতীয়াংশই ৫টি রাজ্যের বড় শহরের বাসিন্দা। এই রাজ্যগুলি হলো, গুজরাত, মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, উত্তরপ্রদেশ৷ এ ছাড়াও দেশের বেশ কিছু বড় শহর- সহ অন্যান্য বেশ কিছু জায়গায় যে সঙ্কট দেখা দিচ্ছে, তা নিয়েও কথা হয়। যেসব এলাকায় সংক্রমণ দ্রুত হারে হচ্ছে, সেখানে সংক্রমণের পরীক্ষা, হাসপাতালের বেড সহ চিকিৎসা পরিষেবার ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। প্রসঙ্গত, এই ৫ রাজ্যের মধ্যে উত্তরপ্রদেশ ও গুজরাতে বিজেপি’র সরকার৷ দিল্লিতে আম আদমি পার্টি, মহারাষ্ট্রে শিবসেনা-এনসিপি এবং
তামিলনাড়ুতে AIADMK সরকার৷

জানা গিয়েছে, এই বৈঠকে আগামী দু’মাস দেশের করোনা সংক্রমণ কোথায় পৌঁছাবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। যে কোনও ধরনের খারাপ পরিস্থিতির মোকাবিলায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে আলোচনা করে পরিকল্পনা তৈরি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, এদিনের বৈঠকে প্রধানমন্ত্রীকে উল্লেখিত ৫ রাজ্য নিয়ে বিশেষ রিপোর্ট পেশ করেন বিশেষজ্ঞরা। রিপোর্টে বিশেষজ্ঞরা জানিয়েছেন, দেশের করোনা আক্রান্তদের দুই- তৃতীয়াংশের উৎস এই ৫ রাজ্য। এই ৫ রাজ্যের দিকে বিশেষ নজর দিতে হবে এখনই৷ নাহলে গোটা দেশের পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে৷
এদিকে, করোনা পরিস্থিতি ও লকডাউনের মেয়াদ নিয়ে সিদ্ধান্ত নিতে ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১৬ – ১৭ জুন এই বৈঠক হওয়ার কথা৷ সেখানেই স্থির হতে পারে দেশে ফের কঠোর লকডাউন চালু হবে কি’না৷

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...