Monday, June 22, 2026

ফের বিপর্যয়: একটানা বৃষ্টিতে পাহাড়ে ধস

Date:

Share post:

একনাগাড়ে বৃষ্টিতে নাজেহাল পাহাড় থেকে সমতল। পাহাড়ে ধস নেমেছে বিভিন্ন জায়গায়। ধসে ৬টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।তবে হতাহতের খবর নেই।শুক্রবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে।একটানা বৃষ্টিতে সমতলের বিভিন্ন নদীতেও জল বেড়েছে। পাহাড়ে ধসে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এবিষয়ে দার্জিলিং জেলার জেলাশাসক এস পুন্নমবলম বলেন, বৃষ্টির জেরে কয়েক জায়গায় ধস নামলেও হতাহতের খবর নেই। ধস সরানোর কাজ চলছে। তবে ধসের জন্য কোথাও কোনও রাস্তা বন্ধ হয়নি।

পাশাপাশি, শিলিগুড়িতেও বৃষ্টির ফলে বিপাকে পড়েন বাসিন্দারা। একটানা বৃষ্টিতে শহরের বিভিন্ন ওয়ার্ডে জল জমে যায়। জল জমে শিলিগুড়ি মহকুমা এলাকাতেও। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টা হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে।

Related articles

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...

মুখ্যমন্ত্রীর ‘ঝাড়াই-বাছাই’ বার্তা: কাদের চাকরিতে কোপ!

বাজেটে ভাতা বৃদ্ধি ঘোষণা করলেও সিভিক ভলান্টিয়ার (Civic), ভিলেজ পুলিশ এবং বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর...