Monday, June 22, 2026

রাস্তায় গোল দাগ কাটলে আর ঝাড়ুদার হলেই করোনা রোখা যায় না, কটাক্ষ সোমেনের

Date:

Share post:

নাম না করে ফের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তিনি বলেন, রাস্তায় নেমে গোল দাগ কাটলে আর ঝাড়ুদার হলেই করোনা রোখা যায় না। খুব লজ্জার ব্যাপার, করোনার জন্য কোনও পরিকাঠামোই নেই এই রাজ্যে।

সুপ্রিম কোর্ট শুক্রবার যে বিভিন্ন রাজ্যের স্বাস্থ্যবিধি নিয়ে যে ভর্ৎসনা করেছে, যেখানে পশ্চিমবঙ্গের নামও রয়েছে। তারই প্রেক্ষিতে এদিন সোমেন মিত্র বললেন, “রাজ্যের পক্ষে অত্যন্ত লজ্জার যে করোনা মোকাবিলায় এ রাজ্যের স্বাস্থ্যবিধি একেবারে ভেঙে পড়েছে। বিরোধীরা একাধিকবার বলা সত্ত্বেও মুখ্যমন্ত্রী কর্ণপাত করেননি। শুধু রাস্তায় নেমে লকডাউন ভেঙে গোল গোল দাগ করলেই বা ঝাড়ু নিয়ে ঝাড়ুদারি করলেই স্বাস্থ্যবিধি মানা যায় না।”

এখানে শেষ নয়। প্রদেশ কংগ্রেস সভাপতি সুর চড়িয়ে বলেন, “মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার সময় বলেছিলেন রাজ্যে সুপার স্পেশালিটি হসপিটাল ও মাল্টি স্পেশালিটি হসপিটাল করবেন। কোথায় গেল সেই হসপিটাল? আসলে কঠিন সময়ে রাজ্যের মানুষের জন্য কোনও হসপিটালের সুবিধা নেই।”

সুপ্রিম কোর্ট না বললে হয়তো কেউ বিশ্বাস করত না, এই রাজ্যের স্বাস্থ্যের আসলে যে বেহাল দশা। বিরোধীরা একাধিকবার এই দাবি করে আসছিল। বিরোধীদের সঙ্গে সহযোগিতা করে রাজ্য সরকার এগিয়ে চলুক। এমনটাই মন্তব্য করেন সোমেন মিত্র।

Related articles

আলিমুদ্দিনের পর শমীকের বাড়িতেও ‘পদ্মশ্রী’ অভিনেতা, ছবি পোস্ট প্রসেনজিতের

বামনেতা বিমান বসুর পর এবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) সঙ্গে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit...

সবচেয়ে বড় জ্বালানি গ্যাসের প্লান্টে বিস্ফোরণ! কাতারে নিখোঁজ ১৮, আহত ৫৪

কাতারের সবচেয়ে বড় জ্বালানি গ্যাসের প্লান্টে (Qatar LNG Plant) বিস্ফোরণ! এই ঘটনায় ১৮ জন নিখোঁজ ও ৫৪ জন...

ভেড়া চরানো থেকে বিশ্বকাপের স্বপ্নের পারফরম্যান্স আলিরেজার, সাজঘরে মার্কিনীদের জন্য ইরানের বার্তা

চলতি বিশ্বকাপে (FIFA World Cup 2026) জর কাড়ছেন গোলরক্ষকরা। বেলজিয়ামের বিরুদ্ধে গোলশূন্য ড্র ইরান(Iran) প্লে অফের আশা জিইয়ে...

বাংলায় গুজরাট মডেল: কলকাতার স্কুলে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন, শুধুই নিরামিষ খাবার? উঠছে প্রশ্ন

এবার কলকাতার স্কুলে মিড-ডে মিলের দায়িত্ব পাবে ইসকন। সোমবার, রাজ্য বাজেটে (WB Budget 2026) এই ঘোষণা করেন অর্থমন্ত্রী...