Thursday, March 19, 2026

মেয়েদের বিয়ের ন্যূনতম বয়সে বদল, সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র 

Date:

Share post:

আইন, প্রশাসন, পুলিশের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করেও লুকিয়ে নাবালিকার বিয়ে দেওয়ার রীতি আছে এই দেশে। কিন্তু তাতে সমস্যার মুখোমুখি হতে হয় সেই নাবালিকাকে। বন্ধ হয়ে যায় পড়াশোনা। অথবা সন্তানের জন্ম দিতে গিয়ে কিশোরীর মা বা সন্তানের শারীরিক সমস্যা দেখা দেয়। এই সমস্যার সমাধান করতে এবার নতুন পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। মেয়েদের বিয়ের বয়স পুনর্বিবেচনা করতে চলেছে কেন্দ্র।

এ বিষয়ে টাস্কফোর্স গঠন করেছে কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রক। টাস্ক ফোর্সের মাথায় রয়েছে নীতি আয়োগ। মহিলাদের বিয়ের বয়স সহ মাতৃত্ব সংক্রান্ত বিষয়, সন্তান জন্মের পর পুষ্টি সংক্রান্ত বিষয় আলোচনার জন্য
১০ সদস্যের একটি দল গঠন করা হয়েছে।

প্রসঙ্গত, ১৯৭৮ সালে মহিলাদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও পুরুষের বিয়ের ন্যূনতম বয়স ২১ নির্ধারণ করা হয়। তার আগে মেয়েদের বিয়ের বয়স ছিল ১৫ বছর। কিন্তু বর্তমান আর্থ-সামাজিক পরিকাঠামোর কথা বিবেচনা করে নিয়ম বদল করতে চাইছে কেন্দ্র। ১৮ থেকে বাড়িয়ে ন্যূনতম বয়স ২১ করার কথা বিবেচনা করছে সরকার।

spot_img

Related articles

মেট্রো সফরে মদ-মাংস নয়, বহন করা যাবে না চারাগাছও! জারি নয়া নিষেধাজ্ঞা

কম সময়ের মধ্যে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে মহানগরীর একটা বড় অংশের ভরসা কলকাতা মেট্রো (Kolkata...

অশ্লীল লিরিক্সে সমালোচনার ঝড়, ক্ষমা চাইলেন ‘সরকে চুনর’ গায়িকা মঙ্গলি

কুরুচিকর ও দ্ব্যর্থবোধক লিরিক্স দিয়ে তৈরি ‘সরকে চুনর' (Sarke Chunar Teri Sarke)গান ঘিরে দেশজুড়ে সমালোচনার ঝড়। ‘কেডি: দ্য...

আজকের রাশিফল: ১২ রাশির ভাগ্যফল, অর্থ ও কর্মে কার উন্নতি?

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান জীবনের নানা দিককে সূক্ষ্মভাবে প্রভাবিত করছে। কারও জন্য নতুন সম্ভাবনার দরজা খুলছে, কেউ পাচ্ছেন...

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...