Monday, June 8, 2026

গড়িয়া দেহকাণ্ডে ফিরহাদকে আক্রমণ করে টুইট রাজ্যপালের

Date:

Share post:

গড়িয়া মৃতদেহ সৎকারকাণ্ডে এবার কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিমকে জড়ালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। শনিবার, এবিষয়ে তিনটি টুইট করেন। সেখানে তিনি জানান, পুর কমিশনার বিনোদ কুমার তাঁর সঙ্গে দেখা করে ১৪টি বেওয়ারিশ দেহ সংস্কারের সম্পূর্ণ বিষয়টি জানিয়েছেন। হাসপাতালে ভর্তি থেকে শুরু করে সৎকার পর্যন্ত সম্পূর্ণ তথ্য দিয়েছেন তিনি। রাজ্যপাল টুইটে লিখেছেন, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিনোদ কুমার।

এবিষয়ে দ্বিতীয় ট্যুইটে মুখ্যমন্ত্রীর অফিশিয়াল টুইটার হ্যান্ডেলকে ট্যাগ করে ধনকড় লেখেন, দেহ সৎকারে এমন নৃশংস এবং অসভ্য আচরণ নিন্দনীয়। সনাতন ঐতিহ্য মেনে এমন নির্দয়ভাবে লোহার শিক দিয়ে দেহ টেনে আনার ঘটনা অসহনীয়। এজন্য সমাজের কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেন রাজ্যপাল।

এই সারির তৃতীয় তথা শেষ টুইটে তিনি লেখেন, কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম তাঁকে ফোন করতে ভুলেই গেছেন। তিনি দায়িত্ব সম্পর্কেও সচেতন নন বলেও অভিযোগ করেন ধনকড়। পুর কমিশনারের মাধ্যমে তাঁকে অবিলম্বে দেখা করার অনুরোধ জানান তিনি।

Related articles

বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ! শতাব্দীর বাড়ির চা-চক্রে হাজির মুখ্যমন্ত্রী

দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ চারবারের তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী রায়ের (Shatabdi...

‘বন্ধু’ আমেরিকার হামলায় ২৪ ভারতীয় নাবিকের প্রাণনাশের আশঙ্কা!

ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী আন্তর্জাতিক জাহাজে মার্কিন নৌসেনার আচমকা হামলায় চাঞ্চল্য ছড়ালো। মাদাগাস্কারের ওই জাহাজটিতে মোট ২৪...

ভেঙে দেওয়া হল কলকাতা পুরসভা, প্রশাসক স্মিতা

মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের ইস্তফার পরে এবার ভেঙে দেওয়া হল কলকাতা পুরসভা (KMC)। কলকাতা পুরসভার বর্তমান মিউনিসিপ্যাল...

অবশেষে রাজ্যে চালু ‘আয়ুষ্মান ভারত’, কী সুবিধা পাবেন বাংলার মানুষ? জানালেন মুখ্যমন্ত্রী

বাংলায় অবশেষে চালু হল কেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’। সোমবার (Monday) কেন্দ্রের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের পর দিল্লির...