Tuesday, March 31, 2026

বছরের প্রথম পূর্ণগ্রাস, বলয়গ্রাস সূর্যগ্রহণ! আকাশে তৈরি হবে ‘রিং অফ ফায়ার’

Date:

Share post:

এ বছরের প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে উত্তর ভারতের আকাশ থেকে। তবে এটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হিসাবে ভারত থেকে দেখা যাবে না। বলয়গ্রাস সূর্যগ্রহণ হিসাবেই দেখা যাবে। দেখা যাবে পশ্চিমবঙ্গ থেকেও। অর্থাৎ সূর্য আর পৃথিবীর মাঝে ছোট আকারে চলে আসবে চাঁদ। ফলে চাঁদের ছায়ায় সূর্যের মাঝখানে একটি কালো চাকার মতো বাধা তৈরি হবে। দেখা যাবে ‘রিং অফ ফায়ার’।

জুন অর্থাৎ চলতি মাসের ২১ তারিখ, রবিবার এই সূর্যগ্রহণ দেখা যাবে। ভারতীয় সময় সকাল ৯.‌১৫ মিনিটে গ্রহণ শুরু হবে। উত্তর ভারতের কয়েকটি জায়গা, যেগুলি টোটালিটি পাথের মধ্যে পড়ছে, সেখানে পূর্ণগ্রাস গ্রহণ দেখা যাবে। সেখানে গ্রহণ শুরু হবে বেলা ১০.‌১৭ মিনিটে। ১২.‌১০ পর্যন্ত চলবে গ্রহণ। একেবারে ছেড়ে যাবে বেলা ২.‌২ মিনিটে।

বিজ্ঞানীরা বলেন, এই ধরণেই গ্রহণ খুব একটা নিয়মিত নয়। একই সঙ্গে একটি গ্রহণের পূর্ণগ্রাস ও বলয়গ্রাস দেখা গেলে, তাকে হাইব্রিড গ্রহণ বলা হয়। এটি তাই বিশেষ এক মহাজাগতিক দৃশ্য দেখার দিন।

Related articles

বর্ডার-গাভাসকর ট্রফিতে বঞ্চিত ইডেন, মুখ খুললেন সৌরভ

বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy 2027) ব্রাত্য কলকাতা। ঐতিহ্যের ইডেনে(Eden) শেষবার ২০০১ সালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট হয়েছিল। ঘরের মাঠে...

বহিরাগত দিয়ে বাংলার ভোট দখলের ছক বিজেপির! তীব্র আক্রমণ মমতার, ফের জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি

বাইরে থেকে লোক এনে বাংলায় ভোট দখল চাইছে বিজেপি। তাতে মদত দিচ্ছে নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলে সোমবার,...

তারকার অভাব, তৃণমূলের ‘প্রাক্তনী’ লিয়েন্ডারকে দলে টানল বিজেপি

বাংলায় ভোটের আগে বিজেপির (BJP) চমকের রাজনীতি অব্যাহত। এবার যোগ দিলেন তৃণমূলের নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার পেজ(Leander Paes)।মঙ্গলবার নয়া...

বিধানসভা ভোটের আগে প্রশাসনিক রদবদল, কমিশনের বিরুদ্ধে মামলা খারিজ কলকাতা হাইকোর্টে  

বাংলায় নির্বাচনের (WB Assembly Election) দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই প্রশাসনিক স্তরে ইচ্ছে মতো একের পর এক রদবদল...