Saturday, April 4, 2026

প্রবীণ সন্ন্যাসী করোনায় আক্রান্ত, বেলুড় মঠ খোলা নিয়ে অনিশ্চয়তা

Date:

Share post:

সোমবার আদৌ বেলুড় মঠ খুলবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা । কারণ,
করোনায় আক্রান্ত হলেন বেলুড় মঠের এক প্রবীণ সন্ন্যাসী। আক্রান্ত সঞ্জীব মহারাজের বয়স ৭৮ বছর।
ওই সন্ন্যাসীকে পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন মহারাজ। দুদিন আগে তাঁর শ্বাসকষ্ট বাড়ে। কোনও ঝুঁকি না নিয়ে প্রবীণ সন্ন্যাসীকে পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতাল তাঁর লালারসের নমুনা পরীক্ষা করতে দেয়। সেই রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়েছে বলে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে , তাঁর শ্বাস-প্রশ্বাসের সমস্যা বেড়েছে । তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় চিকিৎসকরা তাঁকে অক্সিজেন সাপোর্ট দিয়েছেন । তাঁর শারীরিক অবস্থার ওপর চিকিৎসকরা সবসময় বাড়তি নজর রাখছেন ।

Related articles

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...