Friday, June 5, 2026

মার্কিন সেনাবাহিনীতে যোগ শিখকন্যার, আমেরিকায় ইতিহাস সৃষ্টি

Date:

Share post:

আমেরিকার ইতিহাসে প্রথমবার। ভারতীয় বংশোদ্ভূত শিখকন্যা আনমোল নারাঙ্গ যোগ দিলেন মার্কিন সেনাবাহিনীতে। ওয়েস্ট পয়েন্টের ইউনাইটেড স্টেটস মিলিটারি অ্যাকাডেমি থেকে শনিবার স্নাতক হলেন তিনি।

স্নাতক উদযাপনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আনমোলের দাদু একসময়ে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। হাইস্কুলে পড়ার সময়েই সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। হাওয়াই দ্বীপপুঞ্জের হনোলুলুতে অবস্থিত পার্ল হার্বার ন্যাশনাল মিউজিয়াম দেখে ফেরার পরই ওয়েস্ট পয়েন্টে আবেদন জমা দেন তিনি। সেখানে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন।

গ্র্যাজুয়েট হওয়ার পর ওখলাহোমার লটনের ফোর্ট সিল থেকে ‘বেসিক অফিসার লিডারশিপ’ কোর্স শেষ করবেন বলে জানিয়েছেন আনমোল নারাঙ্গ। কোর্স শেষ হলে ২০২১ সালের জানুয়ারি মাসে কাজে যোগ দেবেন তিনি। তাঁকে প্রথম পোস্টিং দেওয়া হবে জাপানের ওকিনাওয়াতে।

সেকেন্ড লেফট্যানেন্ট আনমোল বলেন, “আমি উচ্ছ্বসিত এবং গর্বিতও। শেষ পর্যন্ত স্বপ্ন পূরণ করতে পেরেছি। জর্জিয়ায় আমার পরিবার রয়েছে। তাঁদের সব সময় পাশে পেয়েছি। যারা আমার সঙ্গে থেকেছেন তাঁদের প্রত্যেকের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

Related articles

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...