Friday, May 15, 2026

দিনভর দফায় দফায় বৃষ্টি ,প্রবল বৃষ্টিতে ভাসবে বাংলা

Date:

Share post:

মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু রাজ্যজুড়ে । রবিবার দিনভর দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস।কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস।
পুরো সপ্তাহ জুড়েই চলবে বৃষ্টির দাপট। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি চলবে। এর মধ্যে দক্ষিণবঙ্গের দু-এক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বীরভূম ও মুর্শিদাবাদে আগামী ৪৮ ঘণ্টায় প্রবল বৃষ্টিপাত হবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।

পশ্চিমবঙ্গের সব জেলাতেই পৌঁছে গিয়েছে মৌসুমী বায়ু।আগামী ২৪ ঘণ্টায় বিহার ঝাড়খন্ড অধিকাংশ এলাকায় এবং মহারাষ্ট্রের মুম্বইতে পৌঁছে যেতে পারে মৌসুমী বায়ু এবং দক্ষিণ গুজরাত দক্ষিণ মধ্যপ্রদেশের অংশে ও পৌঁছবে মৌসুমী বায়ু।

রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি শনিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি নিচে ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৩ থেকে ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে সামান্য০.৭ মিলিমিটার।

উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টি হবে দার্জিলিং,জলপাইগুড়ি ও কালিম্পং, মালদা ও দুই দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস।

বঙ্গোপসাগরে নিম্নচাপ ওড়িশা উপকূলে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে।এছাড়াও একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে ওড়িশা পর্যন্ত মধ্যপ্রদেশ ছত্তিশগড়ের এর উপর দিয়ে বিস্তৃত।

এই দুইয়ের প্রভাবে এবং দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় কোঙ্কন ও গোয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। আগামী ৩-৪ দিন ভারী বৃষ্টি হবে মধ্য ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে।

Related articles

NEET প্রশ্ন ফাঁসের মূলচক্রী গ্রেফতার: পরীক্ষা বাতিলে আত্মঘাতী অন্তত ৩

শেষ পর্যন্ত নিট ২০২৬ পরীক্ষার প্রশ্ন ফাঁসের মূল চক্রীর সন্ধান পেল সিবিআই। বিজেপি শাসিত মহারাষ্ট্রের পুনে থেকেই প্রশ্ন...

শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ! আদালতে বিস্ফোরক ইডি

একাধিক দুর্নীতি মামলায় ডিসি শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে আদালতে বিস্ফোরক ইডি। বৃহস্পতিবার রাতে ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের...

টানা জিজ্ঞাসাবাদের পরে একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে ২ কাউন্সিলর

একদিনে দুই তৃণমূল কাউন্সিলরের (TMC Councilor) গ্রেফতারি ঘিরে চাঞ্চল্য রাজনৈতিক মহলে। একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে তাম্রলিপ্ত পুরসভার...

পালাবদল হতেই রাজ্যের তিন বড় প্রকল্পে অনুমোদন রেলমন্ত্রীর

রাজ্যে পালাবদল হতেই রেলের তিনটি বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আগের সরকারের আমলে বারবার বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার...