Sunday, April 12, 2026

‘সোনা দিয়ে মোড়া মন’ এর মৃত্যুর পর ইনস্টাগ্রামে প্রমোশনাল পোস্ট রিয়া চক্রবর্তীর

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবরে শোকস্তব্ধ চলচ্চিত্র মহল। তরুণ অভিনেতার মৃত্যুর খবর নিতে পারছেন না তাঁর অনুরাগীরা। অথচ মৃত্যুর খবর সামনে আসার পরেও নিজের ইনস্টাগ্রামে হ্যান্ডেলে নানা বিষয় নিয়ে পোস্ট করেছেন প্রয়াত অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী। অভিনেত্রীর এহেন আচরণে উঠছে প্রশ্ন। বন্ধুর মৃত্যুর খবর সত্যিই কি জানতেন না তিনি? না কি চরম উদাসীনতার বহিঃপ্রকাশ?

রবিবার অভিনেতার মৃত্যুর খবর সামনে আসার পর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। নিজের প্রমোশন্যাল পোস্ট ইনস্টা স্টোরিতে শেয়ার করতে কিংবা আরমান মালিকের গানকে নিজের বর্তমান ‘ফেবারিট জ্যাম’ বলে উল্লেখ করতে দেখা যায় তাঁকে।

আনু্ষ্ঠানিকভাবে কোনওদিন সম্পর্কে সীলমোহর না দেননি তাঁরা। তবে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে বাঙালি অভিনেত্রী রিয়া চক্রবর্তীর প্রেম সম্পর্কের খবর সবারই জানা। চলতি বছর জানুয়ারিতে সুশান্তের জন্মদিনে শুভেচ্ছাবার্তা দিয়ে প্রেমের খবরে কার্যত স্ট্যাম্প দিয়েছিলেন রিয়া।  সুশান্তের সঙ্গে দুটো ছবি পোস্ট করে রিয়া লিখেছিলেন, “শুভ জন্মদিন মানব সভ্যতার সবচেয়ে সুন্দর, সবচেয়ে বিশাল ব্ল্যাক হোল। এ ভাবেই এগিয়ে যাও সুশান্ত। সোনা দিয়ে মোড়া তোমার মন।”

Related articles

বাংলাবিরোধীদের বিরুদ্ধে বদলা চাই! খণ্ডঘোষের সভা থেকে মোদিকে চড়া সুর মমতার

‘এবার বদলা হবে, তবে সেই বদলা হবে গণতান্ত্রিক উপায়ে।’ রবিবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের নির্বাচনী জনসভা থেকে এই ভাষাতেই...

ভিডিও ঘিরে বিপাকে হুমায়ুন, আসরে খোদ প্রধানমন্ত্রী! অস্বস্তি ঢাকতে নামলেন অনুগামীরা

নিজের জালে নিজেই কি জড়িয়ে পড়লেন হুমায়ুন কবীর? হাজার কোটির ডিল থেকে শুরু করে পিএমও-র নাম জড়িয়ে যাওয়া—...

ভোটাধিকার রক্ষার তাগিদে নাগরিক মিছিল দেশবাঁচাও গণমঞ্চের

ফের সাম্প্রদায়িকতা ও ভোটাধিকার রক্ষার স্বার্থে পথে নামলো দেশবাঁচাও গণমঞ্চ। ধর্মের নামে ভোট চাইতে আসা বিজেপি ও আরএসএসকে...

রন্ধনশিল্পী থেকে বিনিয়োগকারী আশা, সুরসম্রাজ্ঞীর সম্পত্তির পরিমাণ জানলে অবাক হবেন

সুরের জগতে শোকের ছায়া, রবিবার সকালে প্রয়াত কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শিল্পীর স্মৃতিচারণায় ভারাক্রান্ত ভারতীয় সঙ্গীত জগত...