Saturday, June 13, 2026

দিনক্ষণ চূড়ান্ত নীতীশের ইস্তফার! কে হবেন বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী

Date:

Share post:

নীতীশ কুমার (Nitish Kumar) রাজ্যসভায় যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই, বিহারে (Bihar) মুখ্যমন্ত্রী কে হবেন এই নিয়ে জল্পনা তুঙ্গে ছিল। এর মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানকে বিহারের বিধানসভায় বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করল বিজেপি (BJP)। ঘোষণায় রাজনৈতিক মহলের অনুমান বিহারে মুখ্যমন্ত্রীর কুর্সি পাকাপাকি ভাবে হারাতে চলেছে জেডিইউ। জেডিইউ (JDU)-এর অন্দরে নীতীশ কুমারের ছেলে নিশান্ত কুমারকে মুখ্যমন্ত্রী করার আওয়াজ ওঠে। কিন্তু শিবরাজ সিং চৌহানকে পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করায় চাপে জেডিইউ।

বর্তমানে বিহারের উপ মুখ্যমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি ছিলেন সম্রাট চৌধুরী। আরেকজন উপ মুখ্যমন্ত্রী নিত্যানন্দ রাই, যিনি বিহারে বিজেপির অন্যতম মুখ। এছাড়াও এবারের নির্বাচনে বিহারে বিজেপির পাল্লা ভারী হওয়ায় মুখ্যমন্ত্রী যে পদ্মশিবিরের কেউ হবেন তা স্পষ্ট। আরজেডি নেতা তেজস্বী যাদব এই নিয়ে কটাক্ষ করে বলেন, “শুরু থেকেই আমাদের সহানুভূতি তাঁর (নীতীশ কুমারের) সঙ্গেই ছিল। আমরা তাঁকে বলে আসছি যে তাঁকে (মুখ্যমন্ত্রী হিসেবে) থাকতে দেওয়া হবে না। আমার বারবার মনে হচ্ছে যে কিছু লোক শেষ মুহূর্তে তাঁকে কোণঠাসা করে তাঁর সর্বনাশ করেছে।” ১৪ এপ্রিল সকাল ১১টায় মুখ্য সচিবালয়ের ক্যাবিনেটে একটি মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে। যেখানে চূড়ান্ত সিন্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর। আরও পড়ুন: কিংবদন্তি আশা ভোঁসলের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

রবিবার প্রকাশিত বিজেপির নির্দেশিকায় বলা হয়েছে, শিবরাজ সিং চৌহান বিশেষ পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত হবেন। যিনি ঠিক করবেন বিহার বিধানসভায় বিজেপির তরফে কে দলনেতা হবেন। ইতিপূর্বে বিজেপির দলনেতা রয়েছেন সম্রাট চৌধুরি। তিনিই বিহারের উপমুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে নতুন করে বিজেপির দলনেতা বাছাই করার দুটি অর্থ হতে পারে। সম্রাট চৌধুরিকে উপমুখ্যমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী করার পরিকল্পনা করতে পারে বিজেপি। ফলে দলনেতার পদ খালি হবে। অথবা সম্রাট চৌধুরি অন্য কোনও পদে যাবেন বলে নতুন দলনেতার প্রয়োজন পড়েছে। সেক্ষেত্রেও নতুন দলনেতাই হবেন মুখ্যমন্ত্রী, কারণ বিজেপি সেখানে সংখ্যাগরিষ্ঠ।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...