Saturday, June 13, 2026

মোথাবাড়ির ঘটনায় আইএসএফ নেতা গোলাম রব্বানিকে গ্রেফতার NIA-র, আটক কংগ্রেস প্রার্থী সায়েম

Date:

Share post:

ভোটার তালিকা থেকে নাম বাদের প্রতিবাদে মোথাবাড়িতে মধ্যরাত পর্যন্ত বিচারকদের আটকে রাখা ও অশান্তির ঘটনায় NIA-র হাতে প্রথম গ্রেফতারি। ধৃত গ্রাম পঞ্চায়েতের আইএসএফ নেতা গোলাম রব্বানি (ISF Leader Golam Rabbani)। আটক করা হয়েছে সেখানকার কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরীকেও। এই ঘটনায় আগেই রাজ্য পুলিশের সিআইডি (CID)উস্কানি ও প্ররোচনার অভিযোগে মিমের সদস্য মোফাক্কেরুল ইসলামকে গ্রেফতার করে। তাঁকে জেরা করেই রব্বানির নাম উঠে এসেছে বলে জানা যাচ্ছে।

মোথাবাড়িতে (Mothabari)যেভাবে ইচ্ছাকৃতভাবে অশান্তি পাকানো হয়, এসআইআরের (SIR)কাজে যাওয়া বিচারকদের রাতভর বিডিও অফিসে আটকে রাখা হয় তাতে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট। মিম- আইএসএফ যোগসাজশ নিয়ে আগেই সন্দেহ প্রকাশ করেছিল রাজ্যের শাসকদল। শীর্ষ আদালতের নির্দেশে কেন্দ্রীয় এজেন্সির কাছে তদন্তভার যায়। এনআইএ-র গোয়েন্দাদের ঘটনাস্থলে পৌঁছনর আগেই মোফাক্কেরুলকে গ্রেফতার করা হয়। এরপরই গোয়েন্দারা এই ঘটনায় ISF নেতার যোগ পান। সূত্রের খবর, গোলাম রব্বানিকে কলকাতায় নিয়ে এসে আদালতে পেশ করা হবে। রবিবার সকালে মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের আলিনগর পঞ্চায়েত এলাকায় ভোট প্রচার চলাকালীন কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরী ওরফে বাবুকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর।

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...