Monday, April 13, 2026

তিন রাজ্যের করোনা নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকলেন অমিত শাহ

Date:

Share post:

দিল্লি, উত্তরপ্রদেশ এবং হরিয়ানার বিস্তীর্ণ এলাকায় করোনা সঙ্কট নিয়ে আলোচনা করতে আগামিকাল, সোমবার সর্বদলীয় বৈঠক ডেকেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার সকাল ১১টায় নর্থ ব্লকে এই বৈঠক হবে। এই বৈঠকে মহারাষ্ট্র, দিল্লি এবং তামিলনাড়ু-সহ যে সব রাজ্য সম্পর্কে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, তা নিয়েও আলোচনা হবে। বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে দিল্লির শাসকদল আমআদমি পার্টি, কংগ্রেস, বিজেপি, মায়াবতীর বহুজন সমাজ পার্টি, এবং অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিকে। এদিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করার পর একাধিক পদক্ষেপ ঘোষণা করেন অমিত শাহ। তার মধ্যে রয়েছে, করোনা ভাইরাস রোগীদের জন্য শয্যা এবং পরীক্ষার ব্যবস্থা করতে ৫০০ মালবাহী ট্রেনের কামরার ব্যবস্থা করা৷

Related articles

নির্বাচনের প্রচারে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা সোহেল 

তৃণমূল কংগ্রেসের (TMC) হয়ে প্রচারে বিভিন্ন জায়গায় ঘুরছিলেন অভিনেতা সোহেল দত্ত (Actor Sohel Dutta)। বেশ কিছুদিন ধরেই চলছিল...

বিজেপির চার খেলার ষড়যন্ত্র ফাঁস করলেন মমতা

''দিল্লি কা লাড্ডুরা জেনে রেখো বাংলায় তোমাদের কোনও জায়গা নেই। অনেক মানুষ আত্মহত্যা করেছে। এখন তোমরা এসআইআর করছ।...

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...